শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৩, ০৬:৫২ বিকাল
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২৩, ০৬:৫২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুঠিয়ায় আ. লীগের দুপক্ষের সংঘর্ষ, আটক ৪

পুঠিয়ায় আ. লীগের দুপক্ষের সংঘর্ষ

আবু হাসাদ, রাজশাহী (পুঠিয়া): আগামী ২৯ জানুয়ারি রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভার প্রচারণা নিয়ে পুঠিয়ায় স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে অন্তত ১০ থেকে ১৪ জন আহত হয়েছেন বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ উভয় পক্ষের ৪ জনকে আটক করেছে।পরে সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বানেশ্বর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা বলছে, প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে বানেশ্বর বাজারে পোস্টার লাগাচ্ছিলেন জেলা যুবলীগের সহসভাপতি ওবায়দুর রহমানের সমর্থকেরা। এ সময় বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ওরফে ডিস কালামের সমর্থকেরাও বিভিন্ন দেয়ালে পোস্টার লাগাচ্ছিলেন। একপর্যায়ে কয়েকটি স্থানে ওবায়দুর রহমানের পোস্টারের ওপর কালামের লোকজন পোস্টার লাগিয়ে দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে প্রথমে দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। একপর্যায়ে ইট পাটকেল নিক্ষেপ শুরু হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ থেকে ১৪ জন কর্মী সমর্থকেরা আহত হয়েছেন। পরে খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে পুলিশ কয়েকজনকে ধরে নিয়ে যায়। এ বিষয়ে বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, দলের মধ্যে একটু ঝামেলা হয়েছিল। বিষয়টি মীমাংসা করার চেষ্টা করা হচ্ছে।’

জেলা যুবলীগের সহসভাপতি ওবায়দুর রহমানের বলেন, আমাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝির কারণেই এই সমস্যাটা বৃষ্টি হয়। সুযোগে তৃতীয় পক্ষ সুবিধাবাদী কিছু  মানুষ বিশৃঙ্খলা সৃষ্টি করে। বিষয়টি মীমাংসা করার চেষ্টা করা হচ্ছে।

এ ব্যাপারে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী বিষয়টি নিশ্চিত করে  বলেন, ‘দুই গ্রুপের উত্তেজনায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আর ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে থানায় আনা হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত থানায় কোনো পক্ষই অভিযোগ দেননি।

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ