শিরোনাম
◈ রাষ্ট্রপতি পদত্যাগ করলে সাংবিধানিক প্রক্রিয়া কী হবে? ◈ তিন ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার ◈ আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম  ◈ তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন নরেন্দ্র মোদি ◈ গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নিতে স্পিকার ও ইসিকে চিঠি জামায়াতে ইসলামীর চিঠি ◈ প্রশাসনে নারীর নেতৃত্বের বিস্তার, ২০ নারী ডিসি ও ১৯১ নারী ইউএনও ◈ আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’; কারা আগে পাবেন, কী কী সুবিধা মিলবে? ◈ চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ২৭ জুলাই থেকে রুটিন অনুযায়ী চলবে: শিক্ষামন্ত্রী ◈ রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, সাংবাদিকদের প্রশ্নে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ পাহাড়ি ঢল-বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যার ঝুঁকি, সতর্ক করল পূর্বাভাস কেন্দ্র

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২২, ০৭:২৪ বিকাল
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২২, ০৭:২৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীর সমাবেশে বিএনপি কোনো অশুভ তৎপরতা চালায় সমুচিন জবাব দেওয়া হবে

সংবাদ সম্মেলন

ইফতেখার আলম, রাজশাহী: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেছেন,  রাজনৈতিক কর্মসূচী ও সমাবেশের নামে রাষ্ট্র ও সরকার বিরোধী কোনো কর্মকান্ড তথা বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে। কোনো অশোভন মন্তব্য এবং রাজশাহীর জনগণের জানমালের ক্ষতিসাধন করলে তা বরদাশত করা হবে না। রাজশাহীর সমাবেশকে ঘিরে বিএনপি যদি এইরূপ কোন অশুভ তৎপরতা ও অপরাজনীতি করতে চায়, তাহলে রাজপথে থেকে রাজনৈতিকভাবে এর সমুচিত জবাব দেওয়া হবে।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। খায়রুজ্জামান লিটন বলেন, আওয়ামী লীগ গণতান্ত্রিক রাজনৈতিক সব কর্মসূচিতে বিশ্বাসী।

সব রাজনৈতিক দল তাদের রাজনৈতিক কর্মসূচি, মিছিল, সমাবেশ করবে এটিই রাজনৈতিক চর্চা। রাজশাহীতে বিএনপি সমাবেশ করবে, এতে আমাদের কোনো বাধা থাকবে না। তিনি বলেন, রাজনৈতিক কর্মসূচি ও সমাবেশের নামে রাষ্ট্র ও সরকারবিরোধী কোনো কর্মকাণ্ড তথা বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে নিয়ে কোনো অশোভন মন্তব্যসহ রাজশাহীর জনগণের জানমালের ক্ষতিসাধন করলে রাজশাহী মহানগর আওয়ামী লীগ তা কোনোভাবেই বরদাশত করবে না।

মেয়র লিটন বলেন, ৩ ডিসেম্বর আওয়ামী লীগ মাঠে থাকবে। তবে নিজেরা হঠকারী কোনো কাজে যাবে না। কিন্তু বিএনপি কোনো সংকট তৈরি করলে বা উসকানিমূলক কর্মকাণ্ড করলে তাৎক্ষণিক জবাব দেবে আওয়ামী লীগ।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বেগম আখতার জাহান, রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, সৈয়দ শাহাদত হোসেন, রেজাউল ইসলাম বাবুল, ডা. তবিবুর রহমান শেখ, বদরুজ্জামান খায়ের, যুগ্ম সম্পাদক মোস্তাক হোসেন, আহ্সানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসলাম সরকার, মীর ইসতিয়াক আহমেদ লিমন প্রমুখ উপস্থিত ছিলেন। 

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়