শিরোনাম
◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন ◈ ভার‌তের চেতন শর্মা বল‌লেন, বাংলাদেশের নির্বাচনের পর সিদ্ধান্ত বদলাবে পাকিস্তান

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২২, ০৬:৩০ বিকাল
আপডেট : ২৯ নভেম্বর, ২০২২, ০৬:৩০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে বিরল প্রজাতির তক্ষকসহ গ্রেপ্তার ২

গ্রেপ্তার ২

সোহাগ হাসান, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে ডিবি ও বন বিভাগের যৌথ অভিযানে বিরল প্রজাতির তক্ষকসহ দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।

সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক জুলহাজ হোসেন জানান, একটি পাচারকারী দল খাগড়াছড়ি জেলার মানিকছড়ি পাহাড় থেকে দুইটি বিরল প্রজাতির তক্ষক নিয়ে গাইবান্ধার দিকে নিয়ে যাচ্ছে এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোর রাতে সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের গোলচক্কর এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরাগ সাহার নেতৃত্বে ডিবির এস আই মেহেদী হাসান ও বন বিভাগের সহযোগিতায় বি.এম ট্রাভেলস বাসে অভিযান চালিয়ে দুইটি বিরল প্রজাতির তক্ষক উদ্ধার করা হয়। এ সময় দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানার এতা লং পাড়ার আব্দুল মান্নানের ছেলে মোঃ লোকমান হোসেন (২৭) এবং গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানার তরব মহাদি এলাকার মৃত মফিজাল আকন্দের ছেলে মোঃ ছাদেকুল আকন্দ (৪৫)।

পরে গ্রেফতারকৃত আসামীদের আদালতে প্রেরণ করা হলে বিজ্ঞ আদালত আসামীদ্বয়কে ছয় মাসের কারাদণ্ড ও বিশ হাজার টাকা জরিমানা প্রদান করে এবং সংশ্লিষ্ট বিভাগকে উদ্ধারকৃত তক্ষকগুলোকে বনে অবমুক্ত করার নির্দেশনা প্রদান করেন।

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়