শিরোনাম
◈ বাংলাদেশের ২৫ বছরে ৩ বিলিয়ন ডলার সাশ্রয় সম্ভব নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে ◈ ১৫ বছরে দেশের ২১ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে, গ্লোবাল ফ্রড সামিটে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা, জানা গেল নেপথ্যের ‎কারন ◈ রহস্যে ঘেরা জাবি শিক্ষার্থী শারমিন হত্যা, স্বামী ফাহিম রিমান্ডে ◈ খালেদা জিয়ার কণ্ঠ নকল করে ২৬ কোটি হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার সেই প্রতারক ◈ নেতানিয়াহুর ‘মৃত্যু’র খবরে রহস্যের জট, এআই বিতর্কের পর এলো নতুন ভিডিও ◈ দেশজুড়ে ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদত বন্দেগিতে পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর ◈ রেশনিং তুলে নেয়ার পর পাম্পে দীর্ঘ লাইন কমতে শুরু করেছে ◈ শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির যোগ্যতা নির্ধারণে প্রজ্ঞাপন জারি ◈ ঋণ নয়, বিনিয়োগে জোর—সঙ্গে ভাবনায় ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২২, ০৫:১৬ বিকাল
আপডেট : ২৯ নভেম্বর, ২০২২, ০৫:১৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজীপুরে অবৈধ ৫ ইটভাটা ভেঙে জরিমানা আদায়

ইটভাটা

এ এইচ সবুজ, গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার লতিফপুর এলাকায় অবস্থান গ্রহণযোগ্য নয় অর্থাৎ (অবৈধ) এমন ৫ টি ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর গাজীপুর।

মঙ্গলবার (২৯ নভেম্বর) দিনব্যাপী এই অবৈধ ইটভাটা বিরোধী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হয়। অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ।

ইটভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধীত ২০১৯) এর ধারা ৫(২) ও ৮(৩) লঙ্ঘন করে পরিবেশ দূষণ ও ছাড়পত্র বিহীন অবৈধ ইটভাটা পরিচালনা করার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে অবৈধ ইটভাটা গুলো ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়।

এদিকে ভেঙে গুঁড়িয়ে দেয়া অবৈধ ইটভাটাগুলো হলো- লতিফপুর এলাকার মোঃ আবুল কাশেম মোড়লের মালিকানাধীন মেসার্স (কেবিএম) ব্রিকস, মোঃ শহিদুল্লাহ শেখ এর মালিকানাধীন মেসার্স ( এলবিএম) ব্রিকস, মোঃ লিয়াকত আলী শেখের মালিকানাধীন মেসার্স (এলবিএম -২) ব্রিকস, নাজমুল হোসেনের মালিকানাধীন মেসার্স (এবিএম) আবিদ আরিফা ব্রিকস ম্যানুফেক: ও একই এলাকার মোঃ মোশারফ হোসেনের মালিকানাধীন মেসার্স (মদিনা) ব্রিকস।

অবৈধ এই ৫ টি ইটভাটাকে ৪ লাখ টাকা করে সর্বমোট ২০ লাখ টাকা জরিমানা পূর্বক আদায় করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ নয়ন মিয়া, সহকারী পরিচালক মোঃ মমিন ভূঁইয়া, গবেষণা সহকারী মাহবুবুর রহমান সুমন। আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন জেলা পুলিশের সদস্যরা ।

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়