শিরোনাম
◈ ইং‌লিশ লি‌গ, অ‌ন্তিম ল‌গ্নে এভারটনকে হারা‌লো লিভারপুল ◈ আমি পা‌কিস্তান দ‌লে খেলার যোগ্য নই, বললেন রিজওয়ান ◈ নিজ জেলা বগুড়ার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ জ্বালানি সংকট মোকাবিলায় এশীয় দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের ◈ দেশে প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন শুরু, মিলতে পারে দিনে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ মার্কিন বাহিনীর হাতে ইরানি জাহাজ আটক, পাল্টা হুঁশিয়ারি তেহরানের ◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল!

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২২, ০৪:৩৪ দুপুর
আপডেট : ২৭ নভেম্বর, ২০২২, ০৪:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামালপুরে জেলা আওয়ামী লীগের সংবাদ সম্মেলন 

সংবাদ সম্মেলন 

শরিফুল ইসলাম, জামালপুর : জামালপুরে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । আজ রোববার দুপুরে জিলা স্কুল মাঠে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় । 

সংবাদ সম্মেলনে  স্বাগত বক্তব্য রাখেন,জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ । 

তিনি বলেন ,এই সম্মেলনকে ঘীরে বাংলাদেশ আওয়ামীলীগ জামালপুর জেলা শাখা ও পৌরসভাসহ ৮ টি সাংগঠনিক উপজেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়েছে । নেতা কর্মী ও সমর্থকদের মাঝে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে । এটি জামালপুর জেলা আওয়ামীলীগের ৮ম জেলা সম্মেলন । সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল  এই মাঠেই ২০১৫ সালে । তিনি সম্মেলন সফল করার লক্ষ্যে সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন । 

এ সময় উপস্থিত ছিলেন, জামালপুর সদর ৫ আসনের সংসদ সদস্য,বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন সিআইপি, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, সহ-সভাপতি মির্জা সাখাওয়াতুল আলম মনি, পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.ছানোয়ার হোসেন ছানু প্রমুখ। 

প্রতিনিধি/ জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়