শিরোনাম
◈ শেষ হলো ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণা ◈ পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী! ◈ তথ্য অধিকার আইন ২০০৯ সংশোধন করে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি ◈ পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সতর্ক করে যা বললেন গভর্নর ◈ মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করলেন তারেক রহমান ◈ চার বছর পর বিশ্বকাপে খেল‌তে নে‌মে জয়ে শুরু জিম্বাবুয়ের ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সাক্ষর: ১৯ শতাংশে নামল শুল্ক, তৈরি পোশাকে নতুন সুবিধা ◈ ট্রাম্পের হামলা হুমকির মধ্যে ৩৭ বছরের রীতি ভাঙলেন খামেনি ◈ ইন্টারনেট-টেলিযোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছে ইসি ◈ অবশেষে পিছু হটলো ইসি, ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার 

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২২, ১১:৪২ দুপুর
আপডেট : ২৫ নভেম্বর, ২০২২, ১১:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খেজুরের রস পানে শিশুর মৃত্যু

মৃত্যু

আবু হাসান : খেজুরের রস খেয়ে তোহা (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত তোহা বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের নলটিকা গ্রামের সায়েব আলীর ছেলে। 

শুক্রবার (২৫ নভেম্বর) সকালে রমেক হাসপাতালে যাওয়ার পথে শিশুটির মৃত্যু হয়। 

জানা গেছে,  খুব সকালে খালি পেটে খেজুরের রস পান করে অসুস্থ হয়ে পরে তোহা। পরে বমি শুরু করলে তাকে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তোহাকে রামেক হাসপাতালে প্রেরণ করনে। রামেক হাসতালে নেওয়ার পথে সে খুব অসুস্থ্য হয়ে পড়লে সকাল ১১ টা দিকে সময় পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসে। 

জরুরী বিভাগের চিকিৎসক উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার কাওসার আহম্মেদ তাকে মৃত ঘোষণা করেন। 

উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার কাওসার আহম্মেদ জানান, শিশুটি আমাদের কাছে নিয়ে আসার আগেই মারা গেছে। খালি পেটে খেজুরের রস খাওয়ায় বিষক্রিয়া হওয়ার কারণে সে মারা যেতে পারে বলে ধরনা করা হচ্ছে।

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়