শিরোনাম
◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম ◈ দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব ◈ পাকিস্তান ৯ মার্চ বাংলা‌দেশ সফ‌রে আস‌ছে, খেল‌বে টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ ◈ শ্রীলঙ্কার অনুরোধে বিশ্বকা‌পে ভারতের স‌ঙ্গে খেলতে পারে পাকিস্তান ◈ জনগণের টাকা লুটকারীদের শান্তিতে থাকতে দেওয়া হবে না: জামায়াত আমির ◈ বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে, ধর্ম দিয়ে নয়: তারেক রহমান ◈ যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক ◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২২, ১২:৩৮ রাত
আপডেট : ০৫ অক্টোবর, ২০২২, ১০:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুনামগঞ্জে ছাত্রলীগের দুই গ্রুপে গোলাগুলি

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজারে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপে ব্যাপক সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (৪ অক্টোবর) রাত ৮টার দিকে স্থানীয় সংসদ সদস্য মহিবুর রহমান মানিক সমর্থিত ছাত্রলীগ নেতা মাসুম ও মাহতাব গ্রুপের মধ্যে এ সংঘর্ষ বাঁধে।

স্থানীয় সূত্রে জানা যায়, জাউয়া বাজার কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়। পরে দুই ছাত্রলীগ নেতার পক্ষ নিয়ে অনুসারীরা সংঘর্ষে জড়িয়ে পড়লে সংঘর্ষ ব্যাপক আকার ধারণ করে।

রাত ১০টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।

সিলেট-সুনামগঞ্জ সড়কে সংঘর্ষ চলায় সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে যাত্রীদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবু সাইদ জানান, আমি ঘটনাস্থলে রয়েছি। সংঘর্ষ রাতের বেলা হওয়ায় সাবধানতার সাথে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়