শিরোনাম
◈ নতুন শিক্ষাক্রমে বড় পরিবর্তনের উদ্যোগ: প্রযুক্তিনির্ভর ও দক্ষতাভিত্তিক শিক্ষায় জোর, তিন ধাপে বাস্তবায়ন পরিকল্পনা ◈ বাবা ও ভাইয়ের প্রাণনাশের হুমকিতে মিথ্যা বলতে বাধ্য হয়েছি: প্রকাশ্যে এসে সত্য প্রকাশ করলেন সেই ইমামের মেয়ে ◈ ৪৭ বছরে যুক্তরাষ্ট্র ইরানের জাতীয় সম্পদের বিলিয়ন বিলিয়ন ডলার আটকে রেখেছে ◈ অ‌নেক লড়াই ক‌রে চেলসিকে হারা‌লো ম্যানচেস্টার ইউনাইটেড  ◈ পাকিস্তানের বিরুদ্ধে খেলবেন মেসি! আর্জেন্টিনার সঙ্গে আলোচনা পাকিস্তান ফুটবল কর্তাদের  ◈ একঝাঁক তারকা ছিটকে গেলেন বিশ্বকাপের আগেই! ◈ অবিশ্বাস অনাস্থায় সরকার ও বিরোধী দলের মধ্যে বাড়ছে দূরত্ব ◈ বিশ্বকাপের আসর শুরুর আগেই যুক্তরাষ্ট্রে ১২ গুণ বেড়ে গেলো যাতায়াত খরচ ◈ বিশ্বকাপের আগে নয়া বিতর্ক, এবার প্যালেস্টাইনের ফুটবল কর্তাকে ভিসা দেয়‌নি কানাডা ◈ জরিপে দেখা গেছে, ২০২৬ বিশ্বকাপ দলে নেইমারকে চান না বেশিরভাগ ব্রাজিলিয়ান

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২২, ১০:৫২ রাত
আপডেট : ০১ অক্টোবর, ২০২২, ১০:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ময়মনসিংহে কোতোয়ালী পুলিশের অভিযানে পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ৪

গ্রেফতারকৃত ৪ জন

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ: ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ও মাদক ব্যবসায়ীসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় তাদেরকে পৃথকভাবে গ্রেফতার করে পুলিশ। 

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, দুর্গাপূজাকে সামনে রেখে আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই রোধ ও পরোয়ানাভুক্ত আসামীদের গ্রেফতারে নিয়মিত অভিযান চালিয়ে করে আসছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। এ অভিযানে  চারজনকে গ্রেফতার করা হয়েছে।

এর মাঝে এসআই ফারুক আহম্মেদের নেতৃত্বে একটি টীম নগরীর মহারাজা রোড মধুবাবুর গলি বাইলেন থেকে মাদক ব্যবসায়ী ঝুটন ও রেদুয়ান আহম্মেদ পাভেলকে ৫০পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে।

এ ছাড়া এসআই উত্তম কুমার দাস এবং এএসআই মোঃ কাজল মিয়া পরোয়ানাভুক্ত আরো দুইজনকে গ্রেফতার করে। তারা হলো, চরপাড়া বউ বাজার এলাকার মোঃ খোকন মিয়া ও চর ঈশ্বরদিয়ার  ঋষিপাড়ার মোঃ নজরুল ইসলাম। শনিবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ। এই অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়