শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২২, ০২:৫৬ দুপুর
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২২, ০২:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে স্থানীয় দুই যুবককে অপহরণ করেছে রোহিঙ্গা সন্ত্রাসী

টেকনাফ থানা

ফরহাদ আমিন, টেকনাফ: কক্সবাজারের টেকনাফের স্থানীয় দুই যুবককে অপহরণ করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। বৃহস্পতিবার (২৯সেপ্টেম্বর) সকালে হ্নীলা ইউপি মরিচ্যাঘোনা এলাকায় এই অপহরণের ঘটনা ঘটে।

অপহৃতরা হলেন- উপজেলার হ্নীলা ইউপি পশ্চিম পানখালী এলাকার নজির আহমদ ও তার ছেলে সাদ্দাম হোসেন।

এ তথ্য নিশ্চিত করে হ্নীলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী তিনি বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তার ইউনিয়নের মরিচ্যাঘোনা এলাকায় চারজনকে অপহরণ করা হয়।

এছাড়া অপহরণকারীদের হাত থেকে পালিয়ে এসেছেন পশ্চিম পানখালী এলাকার মোঃ শাহজাহান ও মোঃ মেহেদী নামে দুই ব্যক্তি। তাদের মধ্যে শাহজাহানকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকালে মরিচ্যাঘোনা এলাকার শসাক্ষেতে এই চারজন কাজ করার সময় অপহৃত হন।

তিনি আরো বলেন, রোহিঙ্গা সন্ত্রাসীরা তাদের আগ্নেয়াস্ত্রের মুখে অপহরণ করে। পরে পাহাড়ি এলাকায় আরেকটি দুর্বৃত্ত দলের সঙ্গে অপহরণকারীদের গোলাগুলি হয়। এতে সুযোগ পেয়ে পালিয়ে আসতে সক্ষম হন শাহজাহান ও মেহেদী। তখন দুর্বৃত্তদের গুলিতে শাহজাহান আহত হন। তাকে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে,পরে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। এ ব্যাপারে পুলিশকে অবহিত করা হয়েছে বলে তিনি জানান।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান বলেন, ঘটনাটি স্থানীয়দের মাধ্যমে জেনেছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়