শিরোনাম
◈ ব্যালট পেপারসহ ভোটের সামগ্রী নিয়ে সংসদের পথে ইসি ◈ আপনার আয় কোন খাতে? ৭ ধরনের আয় থাকলে রিটার্ন বাধ্যতামূলক ◈ ভোটে রাষ্ট্রপতি নির্বাচন, শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল ◈ নবম পে-স্কেলের গেজেট সেপ্টেম্বরের মাঝামাঝি ◈ ব্রিকসের আগে তারেক রহমানের ভারত সফর নিয়ে ‘তাড়াহুড়ো নয়’: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ঢাকা-দিল্লি সম্পর্কের বরফ গলাতে তারেক রহমানের ভারত সফর গুরুত্বপূর্ণ: ফিন্যান্সিয়াল এক্সপ্রেস সম্পাদকীয় ◈ আল আহলিকে হারিয়ে বার্সেলোনার জুয়ান গাম্প্যার ট্রফি জয় ◈ প্রস্তুত সংসদ সচিবালয়, আজ রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ ◈ আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রেসিডেন্ট ও সিনিয়র আইনজীবীর উপর নিষেধাজ্ঞা দি‌লেন ডোনাল্ড ট্রাম্প ◈ আবার পা‌কিস্তান ও ভারত গেমে বাংলাদেশ!

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২২, ০২:৪০ রাত
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২২, ০৪:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহেশখালীতে ইলেকট্রনিক্স ডিভাইসযুক্ত পাখি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের মহেশখালীর ধলঘাটা থেকে শরীরে ইলেকট্রনিক্স ডিভাইস লাগানো একটি পাখি উদ্ধার করা হয়েছে। স্থানীয়ভাবে এই পাখিটিকে টুটক পাখি বলা হয়।

সোমবার (২৬ সেপ্টেম্বর) উপজেলার ধলঘাটায় সরকারের চলমান প্রকল্প অর্থনৈতিক অঞ্চলের পণ্ডিতের ডেইল নামক এলাকার সুইস গেইটে স্থানীয় এক কিশোর পাখিটি দেখতে পায়। পাখিটির শরীরে ইলেকট্রনিক্স ডিভাইস দেখতে পেয়ে ওই কিশোর স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে খবর দেয়।

পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান কামরুল হাসান পাখিটি উদ্ধার করেন। 

ইউপি চেয়ারম্যান কামরুল হাসান জানান, পাখিটি উদ্ধার করে ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে রাখা হয়েছে। পাখির শরীরে একটি ইলেকট্রনিক্স ডিভাইস পাওয়া গেছে। এ বিষয়ে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াছিন ও বনবিভাগকে জানানো হয়েছে। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি ট্রান্সমিটার। এই ট্রান্সমিটার কে বা কারা হয়তো পাখির জীবনকাল ও গতিবিধি পর্যবেক্ষণের জন্য সংযুক্ত করতে পারে।

মহেশখালী গোরকঘাটা রেঞ্জ অফিসার আনিসুর রহমান জানান, পাখিটি এখনো চেয়ারম্যানের হেফাজতে রয়েছে। আমাদের টিম সেখানে যাচ্ছে পাখিটি আনার জন্য। পাখিটি আনার পর গোয়েন্দা সংস্থার হাতে দেয়া হবে। তদন্তের পরে বিস্তারিত জানা যাবে।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়