শিরোনাম
◈ বিবিসির দৃষ্টিতে ভারত–বাংলাদেশ সম্পর্ক: কেন তলানিতে দুই দেশের বন্ধন ◈ যেসব কারণে বাতিল হতে পারে ভোট: কী বলে নির্বাচন আইন ◈ নির্বাচনের ফল কবে প্রকাশ হবে জানাল নির্বাচন কমিশন ◈ বিশ্বের প্রথম জেন–জি অনুপ্রাণিত নির্বাচন হচ্ছে বাংলাদেশে, ভারতের প্রভাব কমছে চীনের বাড়ছে ◈ ইরানের পারমাণু ইস্যুতে ভূমিকা রাখতে ইউরোপ কেন হিমশিম খাচ্ছে ? ◈ অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার দেড় বছরে ‌দে‌শের অর্থনীতি কতটা পাল্টালো? ◈ নির্বাচনী প্রচারণায় ওসমান হাদির ‘ভুয়া’ বোন সেজে নাহিদ ইসলামের পক্ষে ভোট চাইলেন নারী (ভিডিও) ◈ ইস্তেহার বিশ্লেষণ তিন দলের: উন্নয়নের ব্যাপক প্রতিশ্রুতি, বাস্তবায়ন কতটা বাস্তবসম্মত  ◈ আজ সন্ধ্যায় বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান ◈ ভোটের দিন মেট্রোরেল চলাচল নিয়ে যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২২, ০১:২০ রাত
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২২, ০৯:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বুড়িমারী স্থলবন্দরে দ্রুত পণ্য পাঠাতে ভারতে 'সুবিধা ডট কম' চালু

এবি সিদ্দিক, পাটগ্রাম: লালমনিরহাটের পাটগ্রাম বুড়িমারী স্থলবন্দরের ওপারে চাংড়াবান্ধায় একটি ‘সুবিধা ডট কম’ সেবা চালু করা হয়েছে। ব্যবসায়ীদের সুবিধা নেয়ার জন্য রাজ্য সরকার একটি অনলাইন সেবা চালু করেছে।

‘সুবিধা ডট কম’র মাধ্যমে ভারতীয় রফতানিকারকরা দ্রুত বাংলাদেশে পণ্য পাঠাতে পারবেন। ভারতের ‘সিমা সমাচার’ থেকে এই খবর জানা যায়। 

জানা যায়, ভারতীয় রফতানিকারকদের ১০ হাজার টাকা চার্জ দিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। যারা রেজিষ্ট্রেশন করবেন ওইসব ব্যবসায়ীদের এই সুবিধার আওতায় আর কোনো ডিটেনশন (আটক) চার্জ দিতে হবে না। রফতানিকারকরা সরাসরি চাংড়াবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পণ্য বোঝাই ট্রাক বাংলাদেশের বুড়িমারী স্থলবন্দরে পাঠাতে পারবেন। ইতোমধ্যে এই সুবিধা বেনাপোল ও বোচাডাঙ্গা বর্ডারে চালু হয়েছে।

বুড়িমারী সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সায়েদুজ্জামান সায়েদ জানান, ভারত থেকে আমদানিকৃত পণ্য চাংড়াবান্ধায় দীর্ঘদিন আটকিয়ে রাখা হতো। এতে ব্যবসায়ীরা চরম হয়রানি এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতো। এমনো দেখা গেছে, একটি ট্রাক বুড়িমারী স্থলবন্দরে ঢুকতে দু’মাস সময়ও লেগে গেছে। সেখানকার বিভিন্ন সিন্ডিকেট পণ্যবোঝাই রফতানিকৃত ট্রাকগুলো এতোদিন নিয়ন্ত্রণ করে আসছিল। এতে তাদের ৬০ হাজার টাকা পর্যন্ত ডিটেনশন চার্জ দিতে হতো। তাই এই সেবা চালু হওয়ায় শুধু ভারতের নয় বুড়িমারীর ব্যবসায়ীদেরও সুবিধা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়