শিরোনাম
◈ জাতীয় গ্রিডে টানা টানা ৩০ ঘণ্টায় ৭ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ◈ মেট্রোরেলের চার স্টেশনে ব্যবসার সুযোগ, যেভাবে করবেন আবেদন ◈ এসএসসিতে জিপিএ-৫ পাওয়া দেড় হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার, যেভাবে হবে নির্বাচন ◈ ডোনাল্ড ও সল্টের দুর্দান্ত ব্যাটিংয়ে অ‌স্ট্রেলিয়ার বিরু‌দ্ধে ইংল্যান্ডের ৮ উইকে‌টে জয় ◈ ভারতের প্রতিরক্ষা বাহিনীতে পাকিস্তানি গুপ্তচর, সামনে এল নতুন তথ্য ◈ পোশাক শ্রমিকদের নতুন মজুরি ঘোষণা আসতে পারে আজ ◈ বদলির পর সরকারি বাসা দখলে রাখা নিয়ে সরকারের সতর্কবার্তা! ◈ গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পুলিশ বক্সে ভাঙচুর, আসবাবপত্র বের করে আগুন দিলেন শ্রমিকরা ◈ মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া জেলার বাইরে নেওয়া যাবে না বিচারকদের সরকারি গাড়ি ◈ জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে বিতর্ক, ক্ষোভ জানাল ইহুদি ও হিন্দু সংগঠন

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৬, ০৯:৪৫ রাত
আপডেট : ২৪ নভেম্বর, ২০২৬, ০৯:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে রাস্তায় নিম্নমানের ধানবীজ ফেলে প্রতিবাদ জানালো কৃষক 

তপু সরকার হারুনঃ শেরপুরে রাস্তায় নিম্নমানের ধানবীজ ফেলে প্রতিবাদ জানালো শতাধিক কৃষক। এঘটনায় শেরপুরের জেলা প্রশাসক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বরাবর স্মারক লিপি দিয়েছে ক্ষতিগ্রস্ত কৃষকেরা।

আজ ২৪ নভেম্বর দুপুরে শহরের নিউমার্কেট পায়রা চত্বরে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে দেশের স্বনামধন্য বায়ার ক্রপসাইন্স কোম্পানি লি. এর এজেড এসটি ৬৪৫৩ জাতের হাইব্রিড ধানবীজ কিনে প্রতারিত হওয়ায় এ প্রতিবাদ সমাবেশ করেছে ক্ষতিগ্রস্ত কৃষকেরা।

কৃষকরা জানান, ভালো ও স্বনামধন্য নির্ভর যোগ্য বীজ মনে করে বায়ার ক্রপ সাইন্স কোম্পানি লি. এর হাইব্রিড জাতের এ ধান বীজ প্রতি প্যাকেট ৬৬০ টাকা করে কিনে বীজ বপনের জন্য জাগ দিলে এতে বীজ কোন প্রকার অঙ্কুরিত না হয়ে ধান পঁচে যায়।

এতে বিপাকে পড়েছেন শত শত কৃষক।

এবিষয়ে খুচরা বীজ বিক্রেতারা জানান, এ কোম্পানির বীজ তারা বিশ্বাস করে দোকানে রেখে কৃষকদের মাঝে বিক্রি করেন। এখন আমরা খোঁজ নিয়ে জানতে পারি বাজারে এ বীজের দুটি ভ্যারিয়েন্ট ছাড়ে বায়ার কোম্পানি।এর একটি পার্শ্ববর্তী দেশ ভারতের অন্যটি আমাদের দেশীয় প্রজাতির। ভারতীয় ভেরিয়েন্ট বীজগুলো অঙ্কুরিত হলেও দেশীয় জাতের বীজগুলো পঁচে নষ্ট হয়ে যায়। এই প্রতারণার দায়ভার সম্পূর্ণ কোম্পানির উল্লেখ করে দোষীদের শাস্তি ও ক্ষতিপূরণ দাবি করেন। এ সময় প্রায় শতাধিক স্থানীয় কৃষক ও বীজ বিক্রেতারা প্রতিবাদ সমাবেশে অংশ নেয়।

  • সর্বশেষ