শিরোনাম
◈ ২১ নভেম্বর থেকে টানা ৪০ দিনের কর্মসূচি ঘোষণা জামায়াতের ◈ ঐতিহাসিক রায় শুনে কান্নায় ভেঙে পড়লেন রোহিঙ্গারা : দুই হাত তুলে মোনাজাত, এবার ঘরে ফেরার স্বপ্ন ◈ ‘সন্ত্রাসী, অগ্নিসন্ত্রাসী ও খুনিদের স্পষ্ট জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ যথেষ্ট হয়েছে, আর নয়’: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎকে সৌজন্য বৈঠক বললেন ভারতীয় হাইকমিশনার ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে প্রথমবার টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ নেপাল ◈ বড় পরাজয় দি‌য়ে দক্ষিণ আফ্রিকা মিশন শুরু বাংলাদেশের ◈ গোপালগঞ্জে ফের থানায় হামলা-অগ্নিসংযোগ, এবার মুকসুদপুরে আওয়ামী লীগ-ছাত্রলীগের তাণ্ডব ◈ শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ও গঙ্গা পানি চুক্তির নবায়ন নিয়ে অনিশ্চয়তা, চাপে ভারত-বাংলাদেশ সম্পর্ক ◈ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতে ঢাকায় প্রভাব নেই, স্বাভাবিক যান চলাচল ও জনজীবন ◈ ইউরোপে যুদ্ধের আতঙ্ক নাকি সতর্ক প্রস্তুতি? নাগরিকদের ১০ দিনের খাবার-পানি মজুতের পরামর্শ

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৬, ০৮:৩৮ রাত
আপডেট : ১৯ নভেম্বর, ২০২৬, ০৮:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগামী ৭ মাসের মধ্যে রংপুর বিভাগে গ্যাস সরবরাহের ঘোষণা, সন্ত্রাস ও ষড়যন্ত্র রুখতে ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর

​জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট : আগামী সাত মাসের মধ্যে লালমনিরহাটসহ সমগ্র রংপুর বিভাগে গ্যাস সরবরাহ নিশ্চিত করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি দেশের চলমান উন্নয়ন অগ্রযাত্রা ব্যাহত করতে যেকোনো ধরনের সন্ত্রাস, নাশকতা ও ষড়যন্ত্র মোকাবিলায় গণতান্ত্রিক সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

​বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটের মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​উত্তরাঞ্চলের দীর্ঘদিনের প্রাণের দাবি পূরণের আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, এই অঞ্চলের মানুষের ভাগ্যোন্নয়ন ও শিল্পায়নের স্বার্থে আগামী সাত মাসের মধ্যে লালমনিরহাটসহ পুরো রংপুর বিভাগে গ্যাস সংযোগ ও সরবরাহ নিশ্চিত করা হবে। খাল পুনঃখনন কর্মসূচির গুরুত্ব তুলে ধরে তিনি জানান, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং জলাবদ্ধতা নিরসনে সরকার দেশব্যাপী এ ধরনের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে।

​বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা নিয়ে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন প্রধানমন্ত্রী। দেশে সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টিকারীদের উদ্দেশে তিনি বলেন, এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে। জনগণ ও দেশের ভাগ্য নিয়ে কেউ যাতে ছিনিমিনি খেলতে না পারে, সে জন্য সন্ত্রাস ও হত্যার রাজনীতির সমুচিত জবাব দিতে হবে।

Advertisement

​তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ আর গুম-খুনের রাজনীতি চায় না, তারা এখন শান্তি ও নিরাপত্তা চায়। দেশ যখন উন্নয়নমুখী হচ্ছে, ঠিক তখনই দেশের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

​বিগত শাসনামলের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে যারা জনগণের বুকে বন্দুক তাক করে ক্ষমতায় ছিল, তারা পালিয়ে গিয়েও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। যে দেশে তারা আশ্রয় নিয়েছে, সেই প্রভুদের খুশি করতেই তারা অগ্নিসন্ত্রাস ও মানুষ হত্যার মতো নাশকতা চালাচ্ছে।

​২০২৪ সালের গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ছাত্র-জনতা জীবন দিয়ে যে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করেছে, ষড়যন্ত্রকারীরা তা কেড়ে নিতে চায়। দেশের মানুষের ভাগ্য পরিবর্তন এবং এই অপশক্তিকে রুখতে ২০২৪ সালের মতো আবারও সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে বলে তিনি মন্তব্য করেন।

সভায় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, দলীয় নেতাকর্মী এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ