শিরোনাম
◈ ‘সন্ত্রাসী, অগ্নিসন্ত্রাসী ও খুনিদের স্পষ্ট জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ যথেষ্ট হয়েছে, আর নয়’: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎকে সৌজন্য বৈঠক বললেন ভারতীয় হাইকমিশনার ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে প্রথমবার টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ নেপাল ◈ বড় পরাজয় দি‌য়ে দক্ষিণ আফ্রিকা মিশন শুরু বাংলাদেশের ◈ গোপালগঞ্জে ফের থানায় হামলা-অগ্নিসংযোগ, এবার মুকসুদপুরে আওয়ামী লীগ-ছাত্রলীগের তাণ্ডব ◈ শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ও গঙ্গা পানি চুক্তির নবায়ন নিয়ে অনিশ্চয়তা, চাপে ভারত-বাংলাদেশ সম্পর্ক ◈ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতে ঢাকায় প্রভাব নেই, স্বাভাবিক যান চলাচল ও জনজীবন ◈ ইউরোপে যুদ্ধের আতঙ্ক নাকি সতর্ক প্রস্তুতি? নাগরিকদের ১০ দিনের খাবার-পানি মজুতের পরামর্শ ◈ ইউনূসের বিরুদ্ধে আইনি লড়াইয়ের প্রস্তুতি টিউলিপের, দাবি ‘হয়রানিমূলক মামলার’ শিকার ◈ নিকোলসের সেঞ্চুরি, ফিলিপসের ৯৪ রানে ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৬, ০৬:৪১ বিকাল
আপডেট : ১৯ নভেম্বর, ২০২৬, ০৬:৫৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পটিয়ার পাহাড়ে অস্ত্রের মুখে ৩০ বাগান মালিক-শ্রমিক অপহরণ, মুক্তিপন দাবি 

মোহাম্মদ শাহজাহান চৌধুরী, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ার পাহাড়ি জনপদে আবারও অপহরণের ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। উপজেলার হাইদগাঁও ইউনিয়নের অগ্নিছড়া পাহাড়ি এলাকায় বাগানে যাওয়ার পথে অস্ত্রধারীদের কবলে পড়েছেন প্রায় ৩০ জন বাগান মালিক ও শ্রমিক। তাদের পরিবারের কাছে মুক্তিপন দাবি করা হচ্ছে বলে ভুক্তভোগী সুএে জানা যায়। তাঁদের মধ্যে কয়েকজন কৌশলে পালিয়ে আসতে সক্ষম হলেও স্থানীয়দের দাবি, এখনো অন্তত ২০ জন অপহরণকারীদের জিম্মায় রয়েছেন। গতকাল  সকালে হাইদগাঁওয়ের শ্রীমাই পাহাড়সংলগ্ন অগ্নিছড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রের অভিযোগ, কল্লা কামাল’ নামে পরিচিত একটি সশস্ত্র দলের সদস্যরা বাগানে যাওয়ার পথে শ্রমিক ও বাগান মালিকদের ঘিরে ধরে অস্ত্রের মুখে পাহাড়ের ভেতরে নিয়ে যায়।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রায় ১৪ জন সশস্ত্র ব্যক্তি এ ঘটনায় জড়িত ছিলেন। তাঁদের কবল থেকে আটজনের মতো ব্যক্তি পালিয়ে আসতে পেরেছেন। তবে পালানোর সময় মোহাম্মদ তাজুল (৫০) নামে এক ব্যক্তিকে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। মো.তাজুলের ভাই জেবর মল্লুকের বরাতে জানা গেছে, পাহাড় থেকে ফিরে আসার পর মঙ্গলবার সকাল ১০টার দিকে আহত তাজুলকে হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের সদস্যদের দাবি, অপহরণকারীদের পক্ষ থেকে ঘটনা প্রকাশ না করার জন্য ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল।

স্থানীয় বাসিন্দা মো. লাভলুর দেওয়া তথ্য অনুযায়ী, জসিম, কালু মিয়া, করিম ও জকুসহ প্রায় আটজন জিম্মিদশা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। অন্যদিকে অন্তত ২০ জন এখনো আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তবে তাঁদের পরিচয়, শারীরিক অবস্থা এবং বর্তমান অবস্থান সম্পর্কে বিস্তারিত তথ্য করা  যায়নি।স্থানীয় সূত্রের দাবি, অপহৃত ব্যক্তিদের হাইদগাঁওয়ের পাহাড়ি এলাকা থেকে রাঙ্গুনিয়া উপজেলার দুর্গম জঙ্গলসংলগ্ন এলাকায় নিয়ে আটকে রাখা হয়েছে।

যদিও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এ অবস্থানের স্বাধীন নিশ্চিতকরণ পাওয়া পটিয়া থানার ওসি জিয়াউল হক অপহরণকারীদের কঠোরভাবে উদ্ধার তৎপরতা চালাচ্ছে বলে জানা গেছে।
চাঁদাবাজির অভিযোগে বাড়ছে আতঙ্ক পটিয়া, বোয়ালখালী ও রাঙ্গুনিয়া সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে বাগান মালিক ও কৃষিশ্রমিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। স্থানীয়দের অভিযোগ, কয়েকটি সশস্ত্র অপরাধী চক্র পাহাড়ি এলাকায় চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে।

Advertisement

বাগানে কাজ করতে যাওয়া মালিক ও শ্রমিকদের কাছ থেকে মাসিক কিংবা বার্ষিক ভিত্তিতে অর্থ আদায়ের অভিযোগও রয়েছে। নির্ধারিত অর্থ বা টোকেন ছাড়া পাহাড়ের বাগানে প্রবেশ করলে তাঁদের জিম্মি করার ভয় দেখানো হয় বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

একের পর এক অপহরণের ঘটনায় পাহাড়ি এলাকার কৃষক, বাগান মালিক ও শ্রমিকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। জীবিকার প্রয়োজনে প্রতিদিন পাহাড়ে যাওয়া মানুষ এখন নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। অনেকেই বাগানে যেতে ভয় পাচ্ছেন।স্থানীয়দের দাবি, জিম্মি ব্যক্তিদের নিরাপদে উদ্ধারে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে পাহাড়ি এলাকায় নিরাপত্তা জোরদার, সশস্ত্র অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযান এবং বাগান মালিক-শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।এ বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম জানিয়েছেন, ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নিয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পটিয়া থানার ওসি জিয়াউল হক জানান অপহরণকারীদের আইনের আওতায় আনতে চট্টগ্রাম পুলিশ সুপার নেতৃত্বে কাজ করছে এবং অপহৃত ব্যাক্তিদের নিরাপদে উদ্ধার অভিযন অব্যহত রয়েছে, উদ্ধার বিষয় গোপনীয়তা রক্ষা করা হচ্ছে, উদ্ধার হওয়ার পর  পুলিশের পক্ষ থেকে থেকে স্বাধীন বক্তব্য গণমাধ্যমে জানানো হবে। অপহৃত পরিবার আত্মীয় স্বজনদের মাঝে উদ্বেগ উৎকন্ঠা বাড়ছে। 

  • সর্বশেষ