শিরোনাম
◈ এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন ভারতীয় গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই ◈ বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় জায়গা পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শি‌পের সে‌মিফাইনা‌লে আজ রা‌তে বাংলা‌দেশ-পা‌কিস্তান মু‌খোমু‌খি ◈ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, শুরুতে চলবে ৪টি ফ্লাইট ◈ অন্য দেশের বরাদ্দ করা অব্যবহৃত হজের কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদি আরবের ◈ শেখ হাসিনাকে ফেরাতে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন, এখন ভারতের সিদ্ধান্তের অপেক্ষা: আইনমন্ত্রী ◈ ডিসেম্বরে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা, যে ৫ কারণে ফেরা কঠিন হতে পারে! ◈ ড্রাইভিং শিখতে ইচ্ছুকদের জন্য সুখবর, ২০ হাজার চালকে ফ্রিতে প্রশিক্ষণ দেবেন বিআরটিসি ◈ বঙ্গোপসাগরে লঘুচাপ ঘনীভূত, দেশের তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস ◈ গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেডে পরিস্থিতি ও যানবাহন চলাচল স্বাভাবিক

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৬, ০৭:০০ বিকাল
আপডেট : ১৪ নভেম্বর, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষার পরিবেশ গড়তে বড় ভবন নির্মাণ করা হবে : ভূমিমন্ত্রী মিনু

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, আমাদের শিক্ষার্থীরা সারা বিশ্বে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে শিক্ষা অর্জন করছে এবং তারা খুবই সুনামের সঙ্গে তাদের উপযুক্ত স্থান অর্জন করেছে।

আজ শনিবার দুপুরে শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, শহীদ মামুন পুলিশ লাইন্স স্কুলে আমরা বড় একটি ভবন নির্মাণ করব। যার মধ্যে দিয়ে শিক্ষার পরিবেশ যেন  উন্নত হবে। ইয়েলো বাসের জন্য চেষ্টা করা হবে। এই প্রতিষ্ঠানের সমস্যা আমাদের সবার সমস্যা। শিক্ষার সুস্থ পরিবেশ বজায় রাখার জন্য আমাদের সবার প্রচেষ্টা থাকবে। এর আগে তিনি শহীদ ডিআইজি মামুন মাহমুদসহ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।  

বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নয়নের জন্য কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন।

Advertisement

মন্ত্রী আরও বলেন, শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে সরকার খুব আন্তরিক। শিক্ষার্থীরা যাতে ভালোভাবে পড়াশোনা করতে পারে সেই পরিবেশ ফেরানো হচ্ছে। শিক্ষার্থীদের একমাত্র উদ্দেশ্য হবে পড়াশোনা। পড়াশোনা করে দেশ জাতি এবং সমাজের জন্য কল্যাণকর কাজ করা।

মিনু আরও বলেন, প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়া এবং শিক্ষার পরিবেশ বজায় রাখা, প্রকৃত শিক্ষা অর্জন করা এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দায়িত্ব।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ ফয়েজুল কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক মো. এরশাদ আলী ঈশা।

অনষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। এছাড়াও আরও উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর যুবদলের আহবায়ক শরিফুল ইসলাম জনি, পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইয়াকুব আলী, আরএমপির অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

  • সর্বশেষ