শিরোনাম
◈ ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যে আমরাও শতভাগ একমত: জামায়াত আমির ◈ পরাজিত ফ্যাসিবাদী শক্তি আর কখনো ফিরতে পারবে না, পার্বত্য চট্টগ্রামে পাঁচ বছরে নিহত ৩১৬: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ আমার বাড়ি কক্সবাজার হওয়া তো অপরাধ নয়, মাননীয় স্পিকার! মাদকের সৃজন তো আর আমি করিনি: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অভিযানেও বদলায়নি চিত্র, গুলিস্তানের ফুটপাত আবারও হকারদের দখলে ◈ মোহাম্মদপুর থেকে স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ বাবু ওরফে তেরে নাম বাবুকে গ্রেপ্তার ◈ রাজস্ব ঘাটতির মধ্যেও অর্থনীতি সঠিক পথে এগোচ্ছে: অর্থমন্ত্রী ◈ হাসনাত আবদুল্লাহর বক্তব্যে উত্তপ্ত সংসদ, শুরু হট্টগোল ◈ বিশ্বনেতাদের সঙ্গে লিডার্স লাউঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ নিরাপত্তার কারণে ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ◈ রমজানে বাজার নিয়ন্ত্রণের জন্য চাল-ডাল-তেল-চিনিসহ ১০ পণ্য আমদানিতে বিশেষ সুবিধা বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৬, ১০:০২ রাত
আপডেট : ১১ নভেম্বর, ২০২৬, ১০:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিয়ের ছয় মাসের মাথায় বোয়ালমারীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হারুন-অর-রশীদ, ​ফরিদপুর প্রতিনিধি: ​ফরিদপুরের বোয়ালমারীতে বিয়ের মাত্র ছয় মাসের মাথায় মুরসালিনা আক্তার (২১) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত ৮টার পর উপজেলার ঘোষপুর ইউনিয়নের চন্ডিবিলা গ্রাম থেকে পুলিশ তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

নিহত মুরসালিনা আক্তার চন্ডিবিলা গ্রামের রাব্বী মোল্যার স্ত্রী এবং পার্শ্ববর্তী মধুখালী উপজেলার দাড়িরপাড় গ্রামের মাছিম মল্লিকের মেয়ে। স্বামীর বাড়ির একটি ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তাঁর মরদেহ পাওয়া যায়।

​খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

​এদিকে নিহতের বাবা ও মায়ের অভিযোগ, তাঁদের মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। এ ঘটনায় তাঁরা মুরসালিনার স্বামী রাব্বী মোল্যা ও তাঁর পরিবারের সদস্যদের দায়ী করেছেন।

​এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, এটি হত্যা নাকি আত্মহত্যা—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর এবং পুলিশের তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

  • সর্বশেষ