শিরোনাম
◈ কানাডায় নতুন পিআর পাওয়ার নতুন সুযোগ, তিন বছরে নেওয়া হবে ১১ লাখ ৪০ হাজার অভিবাসী ◈ দুবলার চরে সাগরে গোসল করতে নেমে প্রাণ গেল পর্যটকের, ৩৩ ঘণ্টা পর মরদেহ উদ্ধার ◈ ক্ষতিকর উপাদান থাকায় নিষিদ্ধ গৌরী ক্রিম, দুবাইফেরত যাত্রীর কাছ থেকে ১ হাজার ৩০০ পিস জব্দ ◈ মিথিলার পর ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এর মুকুট উঠল সামিরা খান মাহির মাথায় ◈ লাইসেন্স ছাড়া অনলাইনে বিক্রি করা যাবে না চাঁদপুরের ইলিশ, আবেদন করতে হবে ১৫ নভেম্বরের মধ্যে ◈ আসামি ছিনিয়ে নেওয়া থেকে পুলিশ হত্যা, বাড়ছে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তাঝুঁকি ◈ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথমবার দেখা মিলল বিপন্ন প্রজাতির ‘যশোরের হনুমান’, ক্যাম্পাসে চাঞ্চল্য ◈ ৭ নভেম্বর কোনো দলের একক সম্পত্তি নয়, এটি জাতীয় অর্জন: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ এইচএসসি ফল চ্যালেঞ্জে ১০ লাখের বেশি আবেদন, শিক্ষা বোর্ডের আয় ১৫ কোটি ৫৬ লাখ টাকা ◈ শ্রীলঙ্কাকে ৪৫ রা‌নে হারিয়ে যুব এশিয়া কা‌পের সেমিফাইনা‌লের পথে বাংলাদেশ 

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২৬, ০১:০৯ রাত
আপডেট : ০৮ নভেম্বর, ২০২৬, ০১:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নড়াইলে জাতীয় নারী নৌকা বাইচ প্রতিযোগিতা, অংশ নিলেন ১৬ নৌকার নারী মাঝি-মাল্লা

নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের আফরা নদীতে অনুষ্ঠিত হয়েছে ‘জাতীয় নারী নৌকা বাইচ প্রতিযোগিতা’। গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতা দেখতে নদীর দুই তীরে হাজারো নারী-পুরুষ ভিড় করেন। শনিবার বিকেলে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ১৬টি নৌকার নারী মাঝি-মাল্লারা অংশ নেন।

নদীমাতৃক বাংলাদেশের সৌন্দর্য ও ঐতিহ্য দেশি-বিদেশি পর্যটকদের কাছে তুলে ধরা এবং গ্রামীণ পর্যটনকে উৎসাহিত করার লক্ষ্যে বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের এগারোখান এলাকার গুয়াখোলা-মান্দিয়ায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বিকেল ৪টায় প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। এ সময় উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা জেসমিন জুই, সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলি ও মাহমুদা হাবিবা, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান, পরিচালক মো. গনী উল আজম, নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) লিংকন বিশ্বাস এবং অলোকাপুরী সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি বনানী বিশ্বাস।

প্রতিযোগিতায় সদর উপজেলার গুয়াখোলা গ্রামের মুক্তা অধিকারীর নৌকা প্রথম, হাতিয়ারার ববিতা সরকারের নৌকা দ্বিতীয়, রীনা বিশ্বাসের নৌকা তৃতীয় এবং মালিয়াটের চম্পা গোস্বামীর নৌকা চতুর্থ স্থান অর্জন করে। সন্ধ্যায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

  • সর্বশেষ