শিরোনাম
◈ মার্কিন বাজারে ধাক্কা, কমেছে বাংলাদেশের পোশাক রপ্তানি ◈ ট্রাম্পকে কি ক্ষমতা থেকে সরাতে পারবেন ডেমোক্র্যাটরা? ◈ আইসিসির মাস সেরা ক্রিকেটার হওয়ার তা‌লিকায় বাংলাদেশের সোবহানা ◈ ‌সি‌লেট টেস্ট, জাঙ্গুর সেঞ্চুরিতে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে এগি‌য়ে থাক‌লো ও‌য়েস্ট ইন্ডিজ ◈ ভারতীয় ভিসা পেতে নতুন শর্ত, যা করতে হবে আবেদনকারীদের ◈ যে কারণে মেজাজ হারালেন পরীমনি, যা ঘটেছিল আদালত চত্বরে (ভিডিও) ◈ জাতীয় সংসদের ৮ম অধিবেশন উপলক্ষে ঢাকার যেসব এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করল ডিএমপি ◈ নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক স্বাধীনতায় সমান সুযোগ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের ◈ মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ভারত থেকে শেখ হাসিনাকে ফেরাতে হবে বন্দি প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৬, ০৭:৪৬ বিকাল
আপডেট : ০৫ নভেম্বর, ২০২৬, ০৭:৪৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে বার্মিজ ফোল্ডিং চাকুসহ যুবক গ্রেফতার

আবু মুত্তালিব মতি, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে ধর্তব্য অপরাধ সংঘটনের উদ্দেশ্যে অবৈধ অস্ত্র নিজ হেফাজতে রেখে ঘোরাফেরা করার সময় একটি ধারালো বার্মিজ ফোল্ডিং চাকুসহ রাসেল হোসেন (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার মুরইল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাসেল আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির সাঁওইল দেলুঞ্জ গ্রামের এনামুল হকের ছেলে।

পুলিশ জানায়, বুধবার দুপুরে আদমদীঘির নসরতপুর ইউপির মুরইল বাজার এলাকায় থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় মুরইল বাজারস্থ জনৈক সোয়াইব হোন্ডা সার্ভিসিং দোকানের সামনে এক যুবক হেঁটে সন্দেহজনক ঘোরাফেরা করছিলেন। তার গতিবিধি সন্দেহ হওয়ায় থানার উপ-পরিদর্শক রফিজুল ইসলাম তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। এরপর তার শরীর তল্লাশি করে ১০ইঞ্চি লম্বা ধারালো একটি সিলভার রংয়ের স্টীলের বার্মিজ ফোল্ডিং চাকু উদ্ধার করেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম জানায়, গ্রেফতারকৃত রাসেল হোসেনের বিরুদ্ধে থানায় একটি মামলা রুজু করে পরদিন গতকাল বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ