শিরোনাম
◈ ট্রাম্পকে কি ক্ষমতা থেকে সরাতে পারবেন ডেমোক্র্যাটরা? ◈ আইসিসির মাস সেরা ক্রিকেটার হওয়ার তা‌লিকায় বাংলাদেশের সোবহানা ◈ ‌সি‌লেট টেস্ট, জাঙ্গুর সেঞ্চুরিতে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে এগি‌য়ে থাক‌লো ও‌য়েস্ট ইন্ডিজ ◈ ভারতীয় ভিসা পেতে নতুন শর্ত, যা করতে হবে আবেদনকারীদের ◈ যে কারণে মেজাজ হারালেন পরীমনি, যা ঘটেছিল আদালত চত্বরে (ভিডিও) ◈ জাতীয় সংসদের ৮ম অধিবেশন উপলক্ষে ঢাকার যেসব এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করল ডিএমপি ◈ নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক স্বাধীনতায় সমান সুযোগ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের ◈ মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ভারত থেকে শেখ হাসিনাকে ফেরাতে হবে বন্দি প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ তারেক রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্য, নাহিদ ইসলামকে আইনি নোটিশ; জবাব দিতে ১০ দিনের সময়

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৬, ০৭:৩২ বিকাল
আপডেট : ০৫ নভেম্বর, ২০২৬, ০৭:৩২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্বশুরবাড়িতে চুরির মামলায় জামাইসহ দুইজন গ্রেফতার 

রতন কুমার রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে শ্বশুরবাড়ি চুরি ও লুটের অভিযোগে জামাইসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (০৪ নভেম্বর) গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে প্রেরণ করা হয়। 

গ্রেফতাতকৃতরা হলেন, নীলফামারী সদরের হাজিগঞ্জ এলাকার এজাজুল ইসলামের ছেলে মো. আজিম (২৬) এবং তফিজ উদ্দিনের ছেলে তহিদুল ইসলাম (২৮)। আজিমের শাশুড়ি ডোমার উপজেলার জামিরবাড়ি হুজুরপাড়া এলাকার মো. ইয়াসীন আলীর স্ত্রী রেখা বেগমের(৪৫) দায়ের করা মামলায় আসামীদের গ্রেফতার করে পুলিশ।

জানা গেছে, গত ২ এপ্রিল রাতে আজিম তাঁর শ্বশুরবাড়িতে যান। সেখানে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে দেন বলে অভিযোগ রয়েছে। পরে আজিমের শাশুড়ি মোছা. রেখা বেগম রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লে আজিম ও তাঁর সহযোগী তহিদুল ঘরের ট্রাঙ্ক ভেঙে টাকা-পয়সা লুট করে নিয়ে যান।

উক্ত ঘটনায় ডোমার থানায় গত ০৩ এপ্রিল অজ্ঞাত আসামী উল্লেখ করে মামলা দায়ের করেন রেখা বেগম। তথ্য প্রযুক্তির সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে নিজ বসতবাড়ি থেকে আসামী দুজনকে গ্রেফতার করে ডোমার থানার পুলিশ।

মামলার বাদী রেখা বেগম জানায়, ঘটনার দিন আজিম ও তার বন্ধু আমাদের বাড়িতে দাওয়াত খেয়ে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে দেন। আমরা ঘুমিয়ে পড়লে তারা ঘরের ট্রাঙ্ক ভেঙে টাকা-পয়সা লুট করে নিয়ে যান। এরপর থেকে তারা পলাতক ছিলো।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই আঙ্গুর ইসলাম জানায়, তথ্য প্রযুক্তির সহযোগীতায় আসামীদের মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। আজকে আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ