শিরোনাম
◈ কারাগারে বসেই আয়, পরিবারের কাছেও টাকা পাঠাচ্ছেন বন্দিরা ◈ দালাল ছাড়াই বিনা খরচে প্রশিক্ষণ নিয়ে ইতালি যাওয়ার সুযোগ ◈ ক্রিকেট থে‌কে অ‌স্ট্রেলিয়ান গ্লেন ম্যাক্সওয়েলের বিদায় ◈ দ্বিতীয় পদ্মা, যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ শত্রুর বস্তুগত ও অবস্তুগত সব সম্পদ ইরা‌নের নিশানায়: মেজর জেনারেল আব্দুল্লাহি  ◈ ঢাকার চালে ২৭% ও চিড়ায় ৫৫% ক্যান্সার সৃষ্টিকারী আফলাটক্সিন, গবেষণায় মিলল উদ্বেগজনক তথ্য ◈ আগামী চার দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর গুজব, কমতে পারে সরবরাহ: পেট্রোবাংলা ◈ মিরপুরে শ্রমিক আন্দোলনে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটাল কয়েকজন, গ্রেপ্তার ৫ ◈ পোশাকশ্রমিকদের আন্দোলন: মিরপুর-গাজীপুরে সংঘর্ষের পর পরিস্থিতি স্বাভাবিক, খুলেছে মেট্রো স্টেশন

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২৬, ০৮:১৭ রাত
আপডেট : ০৩ নভেম্বর, ২০২৬, ০৮:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীতে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি, তিন প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা

কল‌্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বাঁশখালীতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডার সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে  বিক্রির অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এ‌ক্সি‌কিউ‌টিভ ম্যাজিস্ট্রেট তমজিদুর রহমান তন্ময় এর নেতৃ‌ত্বে মঙ্গলবার (৩ নভেম্বর) বাঁশখালী পৌরসভার জলদী  মিয়ার বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুটি খুচরা বিক্রয়কেন্দ্র (রিটেইল দোকান) ও একটি ডিলার পয়েন্টে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানে একটি ডিলার পয়েন্টকে ২০ হাজার টাকা এবং দুটি খুচরা বিক্রয়কেন্দ্রের প্রতিটিকে ৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত মূল্য অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের ভোক্তা পর্যায়ের দাম ২ হাজার ৬০ টাকা। গত ২ নভেম্বর রাত ৮টা থেকে এ মূল্য কার্যকর হয়েছে।

বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এ‌ক্সি‌কিউ‌টিভ ম্যাজিস্ট্রেট তমজিদুর রহমান তন্ময় বলেন, ‘সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগের ভিত্তিতে মিয়ার বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট তিনটি প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ভোক্তাদের স্বার্থ সুরক্ষা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য সরকার নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কেউ অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

প্রশাসনের পক্ষ থেকে সরকার নির্ধারিত মূল্যে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে অতিরিক্ত দামে গ্যাস বিক্রির ঘটনা নজরে এলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর জন্য ভোক্তাদেরও সচেতন থাকার অনুরোধ জানানো হয়েছে।

  • সর্বশেষ