শিরোনাম
◈ দালাল ছাড়াই বিনা খরচে প্রশিক্ষণ নিয়ে ইতালি যাওয়ার সুযোগ ◈ ক্রিকেট থে‌কে অ‌স্ট্রেলিয়ান গ্লেন ম্যাক্সওয়েলের বিদায় ◈ দ্বিতীয় পদ্মা, যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ শত্রুর বস্তুগত ও অবস্তুগত সব সম্পদ ইরা‌নের নিশানায়: মেজর জেনারেল আব্দুল্লাহি  ◈ ঢাকার চালে ২৭% ও চিড়ায় ৫৫% ক্যান্সার সৃষ্টিকারী আফলাটক্সিন, গবেষণায় মিলল উদ্বেগজনক তথ্য ◈ আগামী চার দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর গুজব, কমতে পারে সরবরাহ: পেট্রোবাংলা ◈ মিরপুরে শ্রমিক আন্দোলনে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটাল কয়েকজন, গ্রেপ্তার ৫ ◈ পোশাকশ্রমিকদের আন্দোলন: মিরপুর-গাজীপুরে সংঘর্ষের পর পরিস্থিতি স্বাভাবিক, খুলেছে মেট্রো স্টেশন ◈ সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, মহাসড়ক ও রেললাইন অবরোধ

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২৬, ০৭:০০ বিকাল
আপডেট : ০৩ নভেম্বর, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সান্তাহারে বিসমিল্লাহ হোটেলের খাবার খেয়ে সাতজন অসুস্থ 

এএফএম মমতাজুর রহমান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সান্তাহারে 'বিসমিল্লাহ হোটেলে' মুরগির চাপ ও গ্রিল খেয়ে পাঁচজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (২ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে ভুক্তভোগীদের পক্ষে আবু সাইফ নিহাদ ও আবু হামজা হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এর আগে খাবার খাওয়ার পরপরই পেটে ব্যথাসহ শারীরিক নানা সমস্যা দেখা দিলে তাঁদের নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ৩০ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে সান্তাহার স্টেশন রোড এলাকায় 'বিসমিল্লাহ হোটেলে' ৬ জন মুরগির চাপ ও গ্রিল খায়। খাওয়া শেষে তাঁরা আরোও একজনের জন্য খাবার পার্সেল করে নিয়ে যায়। হোটেলে খাবার খাওয়ার পর থেকেই তাঁদের সবার পেটে ব্যথা শুরু হয়। একপর্যায়ে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁদের সাত জনকেই চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর অভিযোগকারী দুজন কিছুটা সুস্থ হয়ে উঠলেও বাকি পাঁচজনের শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তাঁদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হোটেলের খাবার খেয়ে এমন অসুস্থতার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ভুক্তভোগীরা বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করেন এবং হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা বেগম বলেন, ‘এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি খতিয়ে দেখে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

  • সর্বশেষ