শিরোনাম
◈ শুধু সনদনির্ভর শিক্ষা নয়, গবেষণা ও প্রযুক্তিনির্ভর দক্ষ জনশক্তি গড়তে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ জাতীয় সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ, বিদ্যুৎ সাশ্রয়ে একাধিক সুপারিশ কমিটির ◈ মাইকিং করে বাণিজ্যমেলার মাঠে ভাঙচুর, ভেকু দিয়ে গেট ভাঙছেন শেকৃবি শিক্ষার্থীরা: মাঠ বিশ্ববিদ্যালয়কে ফিরিয়ে দেওয়ার দাবি ◈ মোটরসাইকেলের সামনের অংশে নম্বরপ্লেট নিয়ে যে নতুন সিদ্ধান্ত ◈ এবার বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড আড়াই ঘণ্টা পোশাক শ্রমিকদের অবরোধ ◈ জাতীয় নিরাপত্তা শুধু সামরিক প্রস্তুতি নয়, প্রয়োজন শক্তিশালী প্রতিষ্ঠান: রাষ্ট্রপতি ◈ মেসি জাদুতে জয়, চ্যাম্পিয়ন্স কাপে ইন্টার মায়ামি ◈ পোশাকশিল্পে অস্থিরতায় ক্রয়াদেশ হারানোর শঙ্কা, ভাঙচুরে ভাড়াটে লোক ব্যবহারের অভিযোগ; ২৪ ঘণ্টায় আন্দোলন বন্ধের আশ্বাস, গ্রেপ্তার নেতাদের মুক্তি দাবি ◈ আজ রাতেই অন্ধ্র উপকূলে আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, বাংলাদেশের ৪ সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত ◈ ভূমিকম্প মোকাবিলায় পুরোনো ও ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণ এবং জরুরি উদ্ধার সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২৬, ০৩:৫৭ দুপুর
আপডেট : ০২ নভেম্বর, ২০২৬, ০৪:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড আড়াই ঘণ্টা পোশাক শ্রমিকদের অবরোধ

রাস্তায় বিক্ষোভে অংশ নিয়ে বিভিন্ন দাবিতে স্লোগান দিচ্ছেন আন্দোলনকারীরা।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে নারায়ণগঞ্জে বিভিন্ন কারখানার শ্রমিকেরা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড আড়াই ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন। আজ সোমবার বেলা সাড়ে ১২টা থেকে ৩টা পর্যন্ত অবরোধে সড়কে যান চলাচল বন্ধ থাকে।

শ্রমিকেরা লিংক রোডের শিবু মার্কেট, জালকুড়ি ও ভুইগড় এলাকায় অবস্থান নেন। সড়কে আগুন জ্বালিয়ে ও প্রতিবন্ধকতা তৈরি করে যান চলাচল আটকে রাখা হয়।

দুপুরে শিবু মার্কেট ও কাঠেরপুল এলাকার ছোট-বড় ২০টি কারখানার শ্রমিকেরা সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। প্রথমে শিবু মার্কেট অবরোধের পর মিছিল নিয়ে তাঁরা সাইনবোর্ডের দিকে অগ্রসর হন।

বিক্ষুব্ধ শ্রমিকেরা ভুইগড়ের কাছাকাছি এসবি গার্মেন্টস থেকে শ্রমিকদের বের করে আনতে যান। কারখানা কর্তৃপক্ষ আপত্তি করলে কারখানাটিতে ইটপাটকেল ছোড়া হয় এবং কাচ ভাঙচুর করা হয়। পরিস্থিতি বেগতিক দেখে কারখানা ছুটি দিয়ে দেওয়া হয়।

Advertisement

সড়কে যান চলাচলে বাধা দেওয়া হলেও কোনো গাড়ি ভাঙচুর বা অগ্নিসংযোগের খবর পাওয়া যায়নি। সংবাদকর্মীদের সংবাদ সংগ্রহের সময় শ্রমিকদের আক্রমণাত্মক হতে দেখা গেছে।

বেলা আড়াইটার দিকে ভুইগড় মোড়ে পুলিশ ও বিজিবির সদস্যরা শক্ত অবস্থান নেন। শ্রমিকদের সঙ্গে মুখোমুখি অবস্থার মধ্যে প্রবল বৃষ্টিতে উভয় পক্ষ সড়ক ছেড়ে দেয়। বেলা ৩টার দিকে বৃষ্টি থামার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, ‘৩টা থেকে যানবাহন চলাচল শুরু হয়েছে। আশা করছি, আধা ঘণ্টার মধ্যে যানজটমুক্ত হয়ে রাস্তার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।’

  • সর্বশেষ