শিরোনাম
◈ চীন-ভারতের দ্বন্দ্ব এড়িয়ে নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে বাংলাদেশ ◈ জাপানে তারেক রহমানের চার দিনের সরকারি সফর : বিনিয়োগ ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা, অর্থনৈতিক অংশীদারত্বে জোরদার ◈ প‌্যা‌রি‌সে বিক্ষোভের উত্তাপ, সোমবার রাতে পিএসজির ম্যাচ ◈ ইসলামবিদ্বেষের ছায়ায় ইউরোপ, কতটা নিরাপদ মুসলিমরা? : আল-জাজিরার বিশ্লেষণ ◈ বাস-ট্রেনে হেডফোন ছাড়া গান শুনলে ও অসৌজন্যমূলক আচরণ করলে কোন দেশে কত জরিমানা? ◈ প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের: শামা ওবায়েদ ◈ বলপ্রয়োগ করলে ফ্যাসিবাদী, না করলে দুর্বল ভাবে মানুষ: আইজিপি ◈ মাদরাসায় বলাৎকার: কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার ◈ কালিয়াকৈর হাইটেক পার্কে ১০০ কোটি ডলারের নয়, ১০ কোটি ডলারে ক্যান কারখানা গড়ছে চীনা প্রতিষ্ঠান ◈ গাজীপুরে সুপ্রিম গার্মেন্টসের কার্টন গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২৬, ০৭:৪২ বিকাল
আপডেট : ২৪ অক্টোবর, ২০২৬, ০৭:৪২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওয়ান স্টপ সার্ভিস সেন্টার চায় পর্যটন ব্যবসায়ীরা

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : পর্যটনের জন্য নিরাপদ কক্সবাজার তৈরি করতে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার চায় পর্যটন ব্যবসায়ীরা। তাদের দাবীর সাথে একমত পোষ করেছেন স্থানীয় সংসদ সদস্য। বিষয়টি সুপারিশ হিসেবে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

এবিষয়ে হোটেল -রিসোর্ট ওনার্স এসোসিয়েশনের সাধারন সম্পাদক মুকিম খান বলেন, কক্সবাজারে নিরাপদ পর্যটন এলাকা হিসেবে গড়ে তুলতে দুটি প্রতিবন্ধকতা রয়েছে। প্রথমটি হচ্ছে ইসি আইন। আর দ্বিতীয়টি হচ্ছে একটি প্রতিষ্ঠানের অনুমোদের সরকারের কমপক্ষে ১৭ টি সংস্থার দ্বারে দ্বারে দৌড়ানো । কিন্তু ইসি আইন থাকায় পরিবেশ ছাড়পত্র না মেলায় আপনি কউকের অনুমোদন পাবে না। আবার কউকের অনুমোদন না থাকায় আপনি আর কোন অনুমোদেনের আবেদনই করতে পারবেন না। আমরা ব্যবসায়ী এই থেকে পরিত্রান পেতে চাই। তাই গতকালের বৈঠকৈ উপস্থিত ৪ শতাধিক ব্যবসায়ীদের প্রতিনিধিরা ইসি আইন বাতিল কিংবা শীতল করার সুপারিশ করেছেন। পাশাপাশি আমরা ওয়ান স্টপ সার্ভিস সেন্টার চালুর কথা বলেছি। আমাদের দাবীর সাথে একমত পোষন করে একই কথা বলেছেন স্থানীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।

বর্তমানে কক্সবাজারে পর্যটনের জন্য কিছুই নাই স্বীকার কক্সবাজার- ৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেন, নিরাপদ পর্যটন নগরী গড়ে তুলতে হলে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার চালু করতে হবে। যেখান থেকে স্টক হোল্ডাররা সহজেই সেবা পাবেন। এছাড়া পর্যটনকে বাড়াতে হলে ইসি আইনকে শীথল করতে হবে । এই দুটি বিষয় নিয়ে গতকালের অংশীজনদের সভায় কথা বলেছি।

এবিষয়ে কক্সবাজারের জেলা প্রশাসক মো. আবদুল মান্নান বলেন, নিরাপদ পর্যটন নগরী গড়তে গতকাল কক্সবাজারের হোটেল মোটেল রিসোর্ট সহ রেস্তোরার প্রায় ৪ শতাধিক অংশীজনদের সাথে বৈঠক করেছি। বৈঠকে সরকারী বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা য়েমন অংশীজনদের সাথে সচেতন করতে কথা বলেন। তেমনভাবে তাদের পক্ষ থেকেও কিছু দাবী উঠেছে। ব্যবসায়ীরা ওয়ান স্টপ সার্ভিস সেন্টারের সুপারিশ করেছেন। আমরা এই সেন্টার কিভাবে করা যায় এরজন্য একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছি। কমিটিতে প্রতিটি সংস্থার লোক থাকবে। তাদের দেয়া সুপারিশ মন্ত্রণালয়ে পাঠানো হবে।

তিনি আরো বলেন, আমরা গতকালের সভায় উপস্থিত অংশীজনদের সহ সকলকে দ্রুত প্রয়োজনীয় অনুমোদন সংগ্রহ করতে বলেছি। তারা আমাদের কাছ থকে মাস তিনেক সময় চেয়েছেন। ততবে আমরা সিদ্ধান্ত নিয়েছি। চলতি সপ্তাহ থেকে যাদের নূন্যতম অনুমোদন নেই সেখানে ভ্রাম্যমান আদালত চালানো হবে।

  • সর্বশেষ