শিরোনাম
◈ দুই হাইভোল্টেজ ম্যাচের আগে বার্সেলোনা শিবিরে জোড়া ধাক্কা ◈ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: রায়ের কপি পেলে পরবর্তী পদক্ষেপ, জানালেন শামা ওবায়েদ ◈ কিশোর গ্যাং প্রতিরোধে দেশের সব উপজেলায় কমিটি গঠনের সিদ্ধান্ত ◈ টাইগার শ্রফকে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৩, আরও যে তথ্য সামনে এসেছে ◈ ফ্রান্সে স্কুলের আন্দোলন যেভাবে রাজনৈতিক সংকটে পরিণত হলো ◈ সমস্যাটা তো হলো স্বরাষ্ট্রমন্ত্রীর, গুলি কেন খেলেন ইশরাক ভাই: নাসীরুদ্দীন পাটওয়ারী ◈ বিরোধিতার নামে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা: তারেক রহমান ◈ কেউ আইনের ঊর্ধ্বে নন, ইশরাকের বিষয়ে আরও যা বললেন আইনমন্ত্রী ◈ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমি সেদিন কোনো ভুল করিনি: মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ◈ জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে না আসায় বিরোধী দল শহীদ পরিবারকে অবজ্ঞা করেছে: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২৬, ০৬:৫৯ বিকাল
আপডেট : ১৯ অক্টোবর, ২০২৬, ০৬:৫৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেত্রকোনায় শিশু বলাৎকারের অভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রেপ্তার

হাবিবুর রহমান, পূর্বধলা (নেত্রকোনা) : নেত্রকোনার পূর্বধলায় ১৩ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগে আব্দুল্লাহ আল মামুন ওরফে দুলাল (৫০) নামে এক মাদ্রাসা পরিচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী শিশুটি ওই পরিচালকের ফার্মেসিতে কর্মরত ছিল এবং তাকে নিজের ঘরে নিয়ে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

রোববার (১৮ অক্টোবর) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার জালশুকা কুমুদগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে বলে শিশুটির পরিবারের দায়ের করা অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযুক্ত আব্দুল্লাহ আল মামুন দুলাল 'জালশুকা কুমুদগঞ্জ আত্ফাল নূরানী ও হিফজুল কুরআন মাদ্রাসা'র পরিচালক। এর পাশাপাশি তাঁর একটি ফার্মেসি রয়েছে, যেখানে শিশুটি কাজ করত।

শিশুটির বাবা সোহেল মিয়া থানায় দায়ের করা লিখিত অভিযোগে উল্লেখ করেন, ঘটনার দিন রাতে ফার্মেসির কাজ শেষে বাড়ি ফিরে শিশুটি ঘুমিয়ে পড়ে। পরে রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে অভিযুক্ত তাকে ডেকে নিজ শোবার ঘরে নিয়ে যান। সেখানে শিশুটির ইচ্ছার বিরুদ্ধে যৌন নির্যাতন চালানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

Advertisement

অভিযোগে আরও জানানো হয়, ঘটনার পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যদের কাছে বিষয়টি প্রকাশ করে। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা অভিযুক্তকে আটক করে সংশ্লিষ্ট পুলিশ তদন্তকেন্দ্রে খবর দেন।

সংবাদ পেয়ে উপজেলা প্রশাসন ও পূর্বধলা থানা পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অভিযুক্তকে গ্রেপ্তার করেন। নির্যাতনের শিকার শিশুটিকে চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”

এ বিষয়ে পূর্বধলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলাম জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

  • সর্বশেষ