শিরোনাম
◈ ইরানে ১০ টনের ‘মাদার অব অল বোম্বস’ ফেলার হুমকি, কতটা ভয়ংকর এই অস্ত্র? ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের ◈ ফাইনালে শ্রীলঙ্কার কা‌ছে ৪ রানে হার, রানার্সআপ বাংলাদেশ ◈ একের পর এক ফ্লাইট বাতিল, আর্থিক ক্ষতির মুখে এভিয়েশন খাত ◈ ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম চালানে এলো ১৮টি ◈ ক্ষমা চেয়েও রক্ষা নেই ইনফান্তিনোর, ফিফা কাউন্সিলের কাঠগড়ায় সভাপতি ◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২৬, ০৯:১২ রাত
আপডেট : ১৬ অক্টোবর, ২০২৬, ০৯:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাণীশংকৈলে ইটভাটার পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার 

আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরসভার মহলবাড়ি এলাকায় একটি ইটভাটার পাশ থেকে যতীশ চন্দ্র (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মহলবাড়ি এলাকায় আলী ব্রিকস নামে একটি ইটভাটার পাশের ধানক্ষেত সংলগ্ন ফাঁকা জায়গায় মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত যুবক পার্শ্ববর্তী বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী পাঁচপীর গ্রামের রাজেন্দ্র চন্দ্রের ছেলে যতীশ চন্দ্র বলে নিশ্চিত করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ওই এলাকা দিয়ে চলাচলের সময় পথচারীরা মরদেহটি দেখতে পান। মুহূর্তেই খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে। প্রথমে পরিচয় শনাক্ত করা না গেলেও পরে পরিবারের সদস্যরা এসে পরিচয় নিশ্চিত করেন।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানউল্লাহ আল বারী জানান, "খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।
 এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।"

এদিকে, এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

  • সর্বশেষ