শিরোনাম
◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২৬, ০৯:৩২ রাত
আপডেট : ১৩ অক্টোবর, ২০২৬, ০৯:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যেই ভূতে শেখ হাসিনাকে ধরেছিল, সেই ভূতে বিএনপিকেও ধরেছে : মামুনুল হক

‎জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি: ‎যেই ভূতে শেখ হাসিনাকে ধরেছিল, সেই ভূতে বিএনপিকে ধরেছে বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক।

‎মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় লক্ষ্মীপুর টাউন হলে লক্ষ্মীপুর জেলা খেলাফত মজলিশ আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

‎মামুনুল হক বলেন, যারা কায়েমি স্বার্থবাদী, তারা কখনোই তরুণদের জেগে ওঠা নেতৃত্বকে মেনে নিতে পারে না। তাই আমি আজ বলব, বিএনপিকে ভূতে ধরেছে—সেই ভূত, যেই ভূত শেখ হাসিনাকে ধরেছিল।

‎তিনি আরও বলেন, সংবিধান সংস্কারের মাধ্যমে রাষ্ট্রব্যবস্থার সংস্কার করা না গেলে বর্তমান ব্যবস্থায় যে দলই পাঁচ বছর ক্ষমতায় থাকবে, তারাই আরেকটি হাসিনায় পরিণত হবে। প্রধানমন্ত্রীর হাতে সব ক্ষমতা কুক্ষিগত করে রাখা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

‎মামুনুল হক বলেন, জুলাই সনদে বিচার বিভাগকে স্বাধীনতা দেওয়ার কথা রয়েছে। কিন্তু বিএনপি তা করতে দিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

বাংলাদেশ খেলাফত মজলিশের লক্ষ্মীপুর জেলা সভাপতি মাওলানা লোকমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনটির মহাসচিব মাওলানা জালাল উদ্দিন, শাইখুল হাদিস আব্দুল মতিন বিন হোসাইন এবং বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজিসহ কেন্দ্রীয় ও  স্থানীয় নেতারা।

  • সর্বশেষ