শিরোনাম
◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২৬, ০৮:১৫ রাত
আপডেট : ১৩ অক্টোবর, ২০২৬, ০৮:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জে ডোপ টেস্টে পজিটিভ পুলিশ সদস্য

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : ডোপ টেস্টে মো. ওসমান গনি নামে কিশোরগঞ্জ জেলা পুলিশের এক সদস্যের মাদক গ্রহণের তথ্য ধরা পড়েছে। মঙ্গলবার সকালে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে তার ডোপ টেস্ট করা হয়। এতে তার রিপোর্ট পজিটিভ আসে। হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. নূর মো. শামসুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার ওই পুলিশ সদস্যের ডোপ টেস্ট করা হয়। এতে রিপোর্ট পজিটিভ এসেছে। রিপোর্টটি পুলিশ সুপারকে পাঠানো হয়েছে। জানা গেছে, ডোপ টেস্টে পজিটিভ হওয়া পুলিশ সদস্য ওসমান গনি ঢাকা জেলার ধামরাই থানার সাহাবেলীশ্বর গ্রামের আব্দুল কুদ্দুছের ছেলে। তিনি একজন ড্রাইভার কনস্টেবল।

পুলিশ সদস্য ওসমান গনির ডোপ টেস্টে পজিটিভ হওয়ার বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, মাদকের ব্যাপারে জেলা পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’ নীতি। পুলিশ সদস্যদের ক্ষেত্রেও এ নীতি সমভাবে প্রযোজ্য। মাদকের সঙ্গে জেলা পুলিশের কোনোভাবেই ন্যূনতম সংযোগও নেই- আমরা এটি নিশ্চিত করতে বদ্ধ পরিকর।

এ কারণে আমরা যাদেরকে সন্দেহ হচ্ছে, তাদেরকেই ডোপ টেস্ট করাচ্ছি। এর ধারাবাহিকতায় মঙ্গলবার কনস্টেবল মো. ওসমান গনির ডোপ টেস্ট করানো হয়। এখন এই পুলিশ সদস্য ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ