শিরোনাম
◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের ◈ অনুমোদিত মাধ্যম ছাড়া ট্রেনের টিকিট কিনে প্রতারিত হলে দায় নেবে না রেলওয়ে

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২৬, ০৭:৫৯ বিকাল
আপডেট : ১৩ অক্টোবর, ২০২৬, ০৭:৫৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সান্তাহারে কলেজ ছাত্রীকে শ্লীলতাহানির হুমকি, ইউএনও ও থানায় অভিযোগ

এএফএম মমতাজুর রহমান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির সান্তাহার সরকারি কলেজের ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে শ্লীলতাহানির হুমকি, সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য ও মানহানিকর প্রচারণার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় সোমবার (১২ অক্টোবর) দুপুরে মাহবুব, অন্তর, ছন্দাসহ ৫ জনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার এবং থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী নিজেই। এদিকে ভুক্তভোগীকে সুবিচারের আশ্বাস দিয়েছেন পুলিশ প্রশাসন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সান্তাহারে দীর্ঘদিন ধরে তাকে উদ্দেশ্য করে বিভিন্নভাবে উত্যক্ত, ইভটিজিং ও মানসিকভাবে হেয় প্রতিপন্ন করা হচ্ছিল। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন কুরুচিপূর্ণ, অশালীন ও ভিত্তিহীন পোস্ট, মন্তব্য এবং বার্তা ছড়িয়ে মানহানিকর কর্মকাণ্ড করে। এরই ধারাবাহিকতায় গত ২৪ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে সান্তাহার সরকারি কলেজ প্রাঙ্গণে অভিযুক্তরা তার পথরোধ করে। এ সময় তাকে প্রকাশ্যে ও গোপনে শ্লীলতাহানির হুমকি দেওয়া এবং ভয়ভীতি প্রদর্শন করা হয়। এর আগেও অভিযুক্তরা কলেজের একাধিক ছাত্রীর সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার মতো ঘটনা ঘটেছে । এ বিষয়ে প্রয়োজনীয় তদন্তের দাবী জানিয়ে অভিযোগকারী ও প্রত্যক্ষদর্শীরা গণস্বাক্ষর দিবে এবং  তদন্তসংশ্লিষ্ট কর্তৃপক্ষের সামনে স্বশরীরে উপস্থিত হয়ে সাক্ষ্য দিতে প্রস্তুত বলেও জানানো হয়েছে। এতে সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হয়েছে এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন ভুক্তভোগী। ঘটনার পর থেকে তিনি নিরাপত্তাহীনতা ও আতঙ্কে দিন কাটছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ বিষয়ের অভিযোগে মাহাবুব বলেন, অভিযোগটি ভিত্তিহীন। আমাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এমন অভিযোগ দায়ের করা হয়েছে।

সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক সিয়াম হোসেন জানান, লিখিত অভিযোগ এসেছে বিষয়টি খতিয়ে দেখে পদক্ষেপ নেওয়া হবে। 

উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।