মো. আদনান হোসেন, ধামরাই (ঢাকা) : শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে কুইক রেসপন্স টিম গঠন করেছে ঢাকা জেলা পুলিশ। যেকোনো পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে প্রস্তুত থাকবে এ দল। একই সঙ্গে মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং এবং হেলমেট ও প্রয়োজনীয় কাগজপত্রবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে ছেন ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা ও নিরাপত্তাবিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিক দের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
এসপি শামীমা পারভীন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থি তিতে তারা দ্রুত পদক্ষেপ নেবে। পাশাপাশি পূজাকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, যানজট নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। এ জন্য তিন প্লাটুন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্য নেওয়া হয়েছে। তাঁরা ট্রাফিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করবেন। নিয়মিত টহল ও চেকপোস্ট পরিচালনার মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রম চলছে, যাতে সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে পারেন।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য মো. তমিজ উদ্দিন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা আহমেদ।