ইফতেখার আলম বিশাল, স্টাফ রিপোর্টার: রাজশাহীর চারঘাটে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে এসআরবি-৫, রাজশাহীর সিপিএসসি দল।
এসআরবি জানায়, ৩০ সেপ্টেম্বর রাত ৮টা ৪০ মিনিটে চারঘাট থানার মুনতাজপুর পাইটকিংপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় একটি বিদেশি পিস্তল (০.২৫/৬.৩৫ এমএম), এক রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
উদ্ধার করা অস্ত্র ও গুলি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।