শিরোনাম
◈ জরিমানা ছাড়াই ভ্যাট রিটার্ন জমা দেয়ার সময় বাড়াল এনবিআর ◈ কক্সবাজার ও পেনাংয়ের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিশ্চিত করেছে এয়ার এশিয়া: বিমান পরিবহনমন্ত্রী ◈ অফশোর বিনিয়োগে আগ্রহ বাড়াতে লন্ডনে রোডশো, তথ্য নিয়েছে ১০ কোম্পানি ◈ বাবরির স্মৃতি থেকে উজ্জয়িনী: ভারতে মুসলিমদের ধর্মীয় স্থানের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ ◈ সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা ◈ সাইবার অপরাধ দমনে ৪৫৯২ জনের বিশেষ ইউনিট, নিয়োগ পাবেন প্রযুক্তি বিশেষজ্ঞরা ◈ ২ লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার ◈ জ্বালানি আসছে, ভালভ পরীক্ষায় সাফল্য—উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ◈ ৪৯ সেকেন্ড আগে গোল, পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমস হ‌কির ফাইনালে ভারত  ◈ চীনের কাছে ৭-১ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৬, ০৬:২৮ বিকাল
আপডেট : ০১ অক্টোবর, ২০২৬, ০৬:২৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক আহত

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : মিয়ানমারের অভ্যন্তরে বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ) পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে হামিদ হোসেন সুন্দরী নামে এক রোহিঙ্গা আহত হয়েছেন। পরে তিনি সীমান্ত পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে বিজিবি ও স্থানীয়দের সহযোগিতায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে কক্সবাজারের উখিয়া সীমান্তের পালংখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বিপরীতে মিয়ানমারের অভ্যন্তরে এ মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে।

আহত হামিদ হোসেন সুন্দরী উখিয়ার কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লক-২৭-এর বাসিন্দা। তিনি মৃত কালাম হোসেনের ছেলে।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম  গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

advertisement

তিনি জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে উখিয়া উপজেলার পালংখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার বিআরএম-১৯ থেকে প্রায় দুই কিলোমিটার উত্তরে এবং সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ২৫০ গজ পশ্চিমে মিয়ানমারের অভ্যন্তরে স্থলমাইন বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে জানা যায়, ওই বিস্ফোরণে কুতুপালং ক্যাম্পের রোহিঙ্গা নাগরিক হামিদ হোসেন সুন্দরী আহত হয়েছেন।

তিনি বলেন, “আহত অবস্থায় হামিদ সীমান্ত পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে বিজিবি ও স্থানীয়দের সহযোগিতায় তাকে চিকিৎসার জন্য উখিয়া কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছে।”

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ০১ অক্টোবর পর্যন্ত উখিয়া, টেকনাফ ও নাইক্ষ্যংছড়ি সীমান্তের বিভিন্ন পয়েন্টে ৪০টির অধিক স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক বিজিবি সদস্যসহ অন্তত পাঁচজন নিহত এবং ৪২ জনের বেশি মানুষ আহত বা পঙ্গুত্বের শিকার হয়েছেন।

  • সর্বশেষ