শিরোনাম
◈ ছাত্রনেত্রী থেকে এমপি, রাড্ডা কাণ্ডে পদত্যাগের নির্দেশ: কে এই মিষ্টি? ◈ রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা নিয়ে বিস্তারিত জানাবেন শেখ হাসিনা ◈ মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা-ভাঙচুরে তিন মামলা, গ্রেপ্তার ২৬ ◈ ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান, উদ্বোধন হবে একাধিক প্রকল্প ◈ শিক্ষক আটকের খবরে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, সসম্মানে বাড়ি পৌঁছে দেওয়ার নির্দেশ ◈ সৌদিতে হামলা হলে কঠোর জবাবের হুঁশিয়ারি যুবরাজ সালমানের ◈ ‘আপনারা ডিসেম্বর ডিসেম্বর করছেন কেন? ডিসেম্বর তো আমাদের বিজয়ের মাস’, ‘অপারেশন ক্লিন হার্ট’ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সালাউদ্দিন আম্মারকে নিয়ে যা বললেন উমামা ফাতেমা ◈ মুস্তাফিজের দুই ওভারেই ম্যাচ হাতছাড়া, পা‌কিস্তা‌নের কা‌ছে হে‌রে বিদায় বাংলা‌দে‌শের

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৬, ০১:২১ দুপুর
আপডেট : ০১ অক্টোবর, ২০২৬, ০১:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার ফতুল্লায় বিএনপি-আ.লীগের গোপন বৈঠকে ডিবির হানা

ফতুল্লায় ধলেশ্বরী নদী থেকে অবৈধভাবে মাটি কাটার প্রতিবাদ করায় এনসিপির এক নেতাকে মারধরের প্রতিবাদে বিক্ষোভ করায় পুলিশ সেই মাটি কাটা বন্ধ করে দেয়। এতে নড়েচড়ে বসেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। এককভাবে নদী থেকে মাটি কাটা সম্ভব না হওয়ায় বুধবার দুপুরে বক্তাবলী ইউনিয়নের সিপাইপাড়া এলাকায় ৩নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সম্পাদক কাদির সিবিআইয়ের বাড়িতে বৈঠকের আয়োজন করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই বৈঠকে উপস্থিত হন বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ছামেদ আলী, ৬নং ওয়ার্ডের সম্পাদক হাসান আলী, বক্তাবলী ১নং ওয়ার্ড কৃষক লীগের সহসভাপতি মান্নেক খান, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন মেসিসহ ১৪-১৫ জন। তাদের প্রত্যেকের বিরুদ্ধে বৈষম্যবিরোধী মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এ বৈঠকে যোগ দেওয়ার কথা বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল প্রধানের। এর আগেই নারায়ণগঞ্জ জেলা ডিবি পুলিশের একটি টিম কাদির সিবিআইয়ের বাড়িতে উপস্থিত হয়। এ সময় ডিবির সামনে পথরোধ করতে নারীদের পাঠিয়ে দিয়ে ছামেদ আলী নেতাকর্মীদের নিয়ে পালিয়ে যান।

ঘটনাস্থলে যাওয়া ডিবি পুলিশের একাধিক সূত্র জানায়, ছামেদ আলীসহ তার নেতাকর্মীদের চিনতে না পারায় তারা পালিয়ে গেছে।

এ বিষয়ে বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল প্রধান জানান, আওয়ামী লীগ নেতার বাড়িতে আমার বৈঠক আছে-এটি সত্য নয়। কাদির সিবিআই ছাত্রলীগ করেছে, তা-ও জানা নেই।

  • সর্বশেষ