শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক ◈ দুই বছর পর টেস্ট সিরিজ জিত‌লো পাকিস্তান ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা কর‌লো দক্ষিণ আফ্রিকা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু ◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস ◈ ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন উপজেলা-পৌরসভা-থানা ◈ ৫৫ বছরেও মৌলিক সমস্যার সমাধান হয়নি, ‘আমরা কোন জাতি, নিজেদেরই ধ্বংস করছি’: রাষ্ট্রপতি ◈ আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি ◈ মাসে প্রায় ৯১ হাজার টাকা বেতনে রাশিয়ায় কর্মী নিয়োগ ◈ প্রাণনাশের হুমকি পেয়ে থানায় জিডি করলেন ওসি

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ০২:৩২ দুপুর
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ০২:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

রুকুনুজ্জামান, প্রতিনিধি, পার্বতীপুর (দিনাজপুর): দিনাজপুরের পার্বতীপুরে বাবলি আক্তার (২৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী রাজু ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পার্বতীপুর রেলওয়ে (জিআরপি) থানা পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার সাহেবপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, অসুস্থ অবস্থায় গৃহবধূ বাবলি আক্তারকে তার স্বামী রাজু ইসলাম ও শাশুড়ি আয়েশা আক্তার ভ্যানে করে স্থানীয় ল্যাম্প হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

পরবর্তীতে স্থানীয় লোকজন হাসপাতাল থেকে গৃহবধূর মরদেহ নিয়ে আসেন। মৃত্যুর ঘটনাটি রহস্যজনক হওয়ায় খবর পেয়ে পার্বতীপুর রেলওয়ে (জিআরপি) থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, মরদেহের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর গৃহবধূর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এ ঘটনায় নিহতের স্বামী রাজু ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

  • সর্বশেষ