শিরোনাম
◈ এলপিজির কৃত্রিম সংকট হলে ব্যবস্থা, ডিসিদের জ্বালানিমন্ত্রীর নির্দেশ ◈ নিউইয়র্ক সফরের সাফল্য আড়ালে ‘পরিকল্পিত ঘটনা’: অভিযোগ প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের ◈ জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগে সরকারের ন্যূনতম সম্পৃক্ততা নেই: মাহদী আমিন ◈ ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারে প্রায় ১২ টাকা, রাত থেকেই কার্যকর ◈ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার : প্রধানমন্ত্রী ◈ সীমান্তের দুই মুখ : এপার থেকে মানুষ পাচারের ফাঁদ, ওপার থেকে ঢুকছে মাদক ◈ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার ◈ চাকরি ও দক্ষ কর্মীর খোঁজ মিলবে এক জায়গায়, উদ্যোগ সরকারের ◈ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি, তদন্তের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৫৯ বিকাল
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৫৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একটি রাজনৈতিক দলের প্রার্থীরা যে সমস্ত এলাকায় নির্বাচিত হয়েছেন সেখানে সার সংকট নিয়ে আন্দোলন হয়েছে : প্রতিমন্ত্রী

অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রামঃ সারের সংকটকে কেন্দ্র করে আন্দোলনের মাধ্যমে বিএনপিকে জনগণের কাছে বিভ্রান্ত ও হেয় করার অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। তিনি বলেন, দেশের যেসব এলাকায় বিএনপির প্রার্থীরা নির্বাচিত হয়েছেন, সেসব এলাকায় সারের সংকট নিয়ে কোনো আন্দোলন হয়নি। অথচ একটি রাজনৈতিক দলের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন, এমন এলাকাগুলোতে বিএনপিকে জনসমক্ষে হেয় করার চক্রান্তের অংশ হিসেবে সারের সংকট নিয়ে আন্দোলন করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম সার্কিট হাউজে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এ বিষয়ে সরকার সচেতন রয়েছে এবং সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, আগামী বছরের জানুয়ারি থেকে ৩০ জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

এর আগে প্রতিমন্ত্রী কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও জেলা উন্নয়ন সমন্বয় সভায় অংশ নেন। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন কার্যক্রম ও বিভিন্ন প্রশাসনিক বিষয়ে আলোচনা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম -২ (সদর)আসনের এমপি ড.আতিকুর রহমান মুজাহিদ, কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম, জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিবসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

  • সর্বশেষ