শিরোনাম
◈ ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারে প্রায় ১২ টাকা, রাত থেকেই কার্যকর ◈ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার : প্রধানমন্ত্রী ◈ সীমান্তের দুই মুখ : এপার থেকে মানুষ পাচারের ফাঁদ, ওপার থেকে ঢুকছে মাদক ◈ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার ◈ চাকরি ও দক্ষ কর্মীর খোঁজ মিলবে এক জায়গায়, উদ্যোগ সরকারের ◈ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি, তদন্তের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে দ্রুতই আলোচনা: দীনেশ ত্রিবেদী ◈ আসিয়ান কাপ থেকে আগেই বাংলা‌দে‌শের বিদায়, এবার ইন্দোনেশিয়া ম্যাচে সান্ত্বনার লড়াই  ◈ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবে ট্রাম্প প্রশাসন, সুপ্রিম কোর্টের অনুমতি ◈ গঙ্গা পানি চুক্তি কারিগরি আলোচনা চলছে: ভারত

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৪৫ বিকাল
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৪৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাণিজ্য গতিশীল করতে নৌ মন্ত্রীর বেনাপোল বন্দর পরিদর্শন

আজিজুল হক, বেনাপোল (যশোর) : ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য আরও গতিশীল করতে বেনাপোল স্থলবন্দরের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন নৌপরিবহন মন্ত্রী রাজীব আহসান।

বুধবার দুপুরে কাউকে না জানিয়ে  হঠাৎ করেই মন্ত্রী বেনাপোল বন্দরে আসেন। পরে বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনাল, ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড, স্ক্যানিং কার্যক্রম ও বিভিন্ন পণ্যাগার পরিদর্শন করেন। এ সময় তিনি বন্দরের অবকাঠামো, পণ্য খালাস ও আমদানি-রপ্তানি কার্যক্রমের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদেও প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বেনাপোল স্থলবন্দর দেশের অর্থনীতিকে গতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বন্দরের বাণিজ্যিক সুবিধা বাড়াতে ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। বন্দরের কার্যক্রম পরিচালনায় নতুন ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে। জলাবদ্ধতা নিরসনে খুব দ্রুত কাজ শুরু করা হবে।

পরিদর্শনের সময় স্থলবন্দরের চেয়ারম্যান মানজারুল মান্নানসহ বন্দরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ