শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক ◈ দুই বছর পর টেস্ট সিরিজ জিত‌লো পাকিস্তান ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা কর‌লো দক্ষিণ আফ্রিকা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু ◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস ◈ ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন উপজেলা-পৌরসভা-থানা ◈ ৫৫ বছরেও মৌলিক সমস্যার সমাধান হয়নি, ‘আমরা কোন জাতি, নিজেদেরই ধ্বংস করছি’: রাষ্ট্রপতি ◈ আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি ◈ মাসে প্রায় ৯১ হাজার টাকা বেতনে রাশিয়ায় কর্মী নিয়োগ ◈ প্রাণনাশের হুমকি পেয়ে থানায় জিডি করলেন ওসি

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ০২:১৮ দুপুর
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ০২:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজারের চকরিয়ায় ছাত্রদল নেতা হত্যা: ২ নারীসহ ৭ জনের নাম উল্লেখ করে মামলা

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারের চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় দুই নারীসহ সাতজনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান।

তিনি জানান, মামলায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চকরিয়ার সুবজবাগ এলাকা থেকে চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল। কিন্তু তারা অভিযোগভুক্ত না হওয়ায় রাতেই ছেড়ে দেয়া হয়। মামলাটি তদন্তাধীন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

এদিকে জিসান হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিহতের বাবা নাজেম উদ্দিন বলেন, আমার ছেলেকে অপহরণের পর নির্যাতন চালিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। আমি এ হত্যাকাণ্ডের বিচার চাই।

গত রবিবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে চকরিয়ার কাকারা মাঝের স্টেশন এলাকা থেকে একটি সাদা মাইক্রোবাসে করে অজ্ঞাত ব্যক্তিরা ছাত্রদল নেতা ইসফাতুল ইসলাম জিসানকে তুলে নিয়ে যায়। তুলে নেওয়ার চার ঘন্টা পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কচ্ছপিয়া ঢালা এলাকা থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

  • সর্বশেষ