শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক ◈ দুই বছর পর টেস্ট সিরিজ জিত‌লো পাকিস্তান ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা কর‌লো দক্ষিণ আফ্রিকা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু ◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস ◈ ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন উপজেলা-পৌরসভা-থানা ◈ ৫৫ বছরেও মৌলিক সমস্যার সমাধান হয়নি, ‘আমরা কোন জাতি, নিজেদেরই ধ্বংস করছি’: রাষ্ট্রপতি ◈ আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি ◈ মাসে প্রায় ৯১ হাজার টাকা বেতনে রাশিয়ায় কর্মী নিয়োগ ◈ প্রাণনাশের হুমকি পেয়ে থানায় জিডি করলেন ওসি

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ০১:৫৩ দুপুর
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ০১:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ

নাজমুল হক মুন্না, উজিরপুর (বরিশাল) : বরিশালের উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে ভবন নির্মাণের কাজ শুরুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) উপজেলার বামরাইল ইউনিয়নের ভরসকাঠী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও অভিযোগকারী পরিবারের দাবি, ভরসকাঠী গ্রামের দেলোয়ার হোসেন হাওলাদারের পরিবারের সঙ্গে নজরুল ইসলাম হাওলাদার, আলামিন ও রনির জমি বণ্টন নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ ঘটনায় বরিশালের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা চলমান রয়েছে।

অভিযোগকারীদের দাবি, মামলাধীন জমিতে কোনো পক্ষ যাতে নতুন ঘর বা স্থাপনা নির্মাণ করতে না পারে, সে বিষয়ে আদালত নিষেধাজ্ঞা জারি করেছেন। তবে ওই নিষেধাজ্ঞা উপেক্ষা করে মঙ্গলবার সেখানে নির্মাণকাজ শুরু করা হয়। এতে বাধা দিতে গেলে তাদের মারধর করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা।

অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

উজিরপুর মডেল থানার এসআই আ. মান্নান বলেন, আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও নির্মাণকাজ শুরুর অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। আইনগত সমাধানের জন্য ভুক্তভোগী পক্ষকে আদালতের আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

  • সর্বশেষ