শিরোনাম
◈ বিসিবির নতুন টুর্নামেন্টের ছয় দলের কোচ কারা হ‌লেন ◈ অস্ট্রেলিয়াকে ৪-২ গোলে হারাল ব্রাজিল ◈ কীভাবে গঠিত হবে তত্ত্বাবধায়ক সরকার, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ ◈ ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪২ ◈ হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা ছাড়াল ১১০০ ◈ গোয়েন্দা প্রতিবেদনে সাম্প্রতিক ঘটনা ঘিরে চাঞ্চল্যকর তথ্য! ◈ দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ দিন, সরকারি চাকরিজীবীদের ৫ দিনের ছুটি, কবে কোন দিন পূজা ◈ ১৩ প্রকল্পে একনেকের অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা ◈ মেট্রোরেলের পরিপূরক হিসেবে ঢাকায় আসছে মনোরেল, শুরু হচ্ছে সমীক্ষা

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৩৮ বিকাল
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৩৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীর বাকির মোড়ে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন ভাটাপাড়া এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার এজাহারনামীয় ৭ নম্বর পলাতক আসামি মো. ইসরাইলকে (৩০) গ্রেপ্তার করেছে এসআরবি-৫।

এসআরবি জানায়, গত ২৭ সেপ্টেম্বর রাত ৩টার দিকে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন লক্ষ্মীপুর (বাকির মোড়), হার্ট ফাউন্ডেশন রোড এলাকায় পূর্বশত্রুতার জেরে আনুমানিক ২০ জনের নামীয় ও ২০/৩০ জন অজ্ঞাতনামা ব্যক্তি দেশীয় ধারালো অস্ত্র, চাপাতি, রামদা, হাসুয়া, লোহার রড ও পেট্রোল বোমা নিয়ে হামলা চালায়। এতে এক ব্যক্তি গুরুতর আহত হন। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় হামলাকারীরা দোকানে ভাঙচুর, লুটপাট ও পেট্রোল বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগের চেষ্টা করে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। নিহতকে রক্ষা করতে এগিয়ে আসা ইমামুল ইসলাম নামের আরও একজন হামলায় আহত হন।

ঘটনার পর রাজপাড়া থানায় হত্যা মামলা হয়। মামলার এজাহার ও সংশ্লিষ্টদের তথ্যের ভিত্তিতে এসআরবি-৫-এর একটি দল অভিযান চালিয়ে গত ২৮ সেপ্টেম্বর রাত ৩টার দিকে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন ভাটাপাড়া এলাকা থেকে এজাহারনামীয় ৭ নম্বর পলাতক আসামি মো. ইসরাইলকে গ্রেপ্তার করে।

এসআরবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ইসরাইল ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। তাকে রাজপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ