শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক ◈ দুই বছর পর টেস্ট সিরিজ জিত‌লো পাকিস্তান ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা কর‌লো দক্ষিণ আফ্রিকা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু ◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস ◈ ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন উপজেলা-পৌরসভা-থানা ◈ ৫৫ বছরেও মৌলিক সমস্যার সমাধান হয়নি, ‘আমরা কোন জাতি, নিজেদেরই ধ্বংস করছি’: রাষ্ট্রপতি ◈ আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি ◈ মাসে প্রায় ৯১ হাজার টাকা বেতনে রাশিয়ায় কর্মী নিয়োগ ◈ প্রাণনাশের হুমকি পেয়ে থানায় জিডি করলেন ওসি

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ০১:০৯ দুপুর
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ০১:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার : গ্রেফতার ১

আবু মুত্তালিব মতি, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার কলসা আহসানউল্লাহ ইন্সটিটিউট স্কুলের অপহৃত সপ্তম শ্রেণির এক ছাত্রী (১২) কে ৬দিন পর উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে ঢাকার আশুলিয়া এলাকা থেকে অপহৃত ওই ছাত্রী উদ্ধার ও মূল অপহরণকারী মিনহাজুল ইসলাম (২১) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মিনহাজুল ইসলাম আদমদীঘি উপজেলার দমদমা মধ্যপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে। পরদিন গত মঙ্গলবার সকালে পুলিশ অপহৃত ছাত্রীর জবানবন্দী গ্রহণ ও ডাক্তারি পরীক্ষার জন্য আদালতে প্রেরণ করেছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, আদমদীঘির সান্তাহার কলসা আহসান উল্লাহ ইন্সটিটিউট স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী উপজেলার দমদমা গ্রামের ওই ছাত্রী বিদ্যালয়ে যাওয়া আসার পথে উক্ত মিনহাজুল ইসলাম ছাত্রীকে উত্যক্ত করতো। বিষয়টি ছাত্রী তার পরিবারকে অবহিত করে। এরপর ছাত্রীর বাবা বিষয়টি মিনহাজুল ইসলাম ও তার বাবা-মাকে জানায়। কিন্তু তারা কোনো পদক্ষেপ করেন নি। গত ২২ সেপ্টেম্বর রাত ৯টার দিকে ছাত্রী তার বাড়ির সামনে থেকে কৌশলে জোরপূর্বক মিনহাজুল ইসলাম ও তার সহযোগিরা একটি সিএনজিতে উঠিয়ে অপহরন করে নিয়ে যায়।

বিষয়টি জানার পর ওই ছাত্রীর বাবা বাদি হয়ে মিনহাজুল ইসলামসহ দুই জনকে আসামি করে আদমদীঘি থানায় অপহরণ মামলা দায়ের করলে পুলিশ গত সোমবার রাতে ঢাকার আশুলিয়া এলাকা থেকে অপহৃত ওই ছাত্রী উদ্ধার ও মূল অপহরণকারী মিনহাজুল ইসলামকে গ্রেফতার করে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানায়, গ্রেফতারকৃত মিনহাজুল ইসলামকে মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ