শিরোনাম
◈ মাতারবাড়ীতে একের পর এক গ্রাম যাচ্ছে সাগরে, হুমকিতে বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর ◈ হরমুজ সংকট: বাংলাদেশ-পাকিস্তানে কাতারের এলএনজি সরবরাহ স্থগিত নভেম্বর পর্যন্ত ◈ যুদ্ধবিধ্বস্ত গাজায় ৬ কোটি টনের বেশি ধ্বংসস্তূপ, নিচে থাকতে পারে ৮-১০ হাজার মরদেহ ◈ মিরডিংকের জোড়া গোলে জাভির প্রথম জয় ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ◈ ছয় দল নি‌য়ে বিসিবির নতুন টুর্নামেন্ট : আইকন ক্রিকেটার নাঈম শেখ, তাওহীদ হৃদয়রা ◈ জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু ◈ মধ্যপ্রাচ্য সংকটে কমেছে এলপিজি আমদানি, ১ হাজার ৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি হচ্ছে ২ হাজারে ◈ মিডিয়াকে টার্গেট করে এই আইন করতে চাইনি, কোনো সাংবাদিক এর শিকার হোক, সেটাও চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:২৬ রাত
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেরিন ড্রাইভে পর্যটকবাহী জিপগাড়ী খাদে পড়ে এক পর্যটক নিহত, আহত ১৩

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজার মেরিন ড্রাইভের উখিয়ায় পর্যটকবাহী জিপগাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে হাবিবুর রহমান (৫০) নামে এক পর্যটক নিহত এবং আহত ১৩ জন আহত হয়েছে।

রোববার বিকাল ৫ টার দিকে মেরিন ড্রাইভের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের রেজুখাল ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত হাবিবুর রহমান (৫০) কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার গোপদিঘী এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে। তবে তিনি পরিবার নিয়ে ঢাকার মহাখালী এলাকায় বসবাস করেন।

ঘটনায় গাড়ীতে ১৩ জন কম-বেশী আঘাতপ্রাপ্ত হলেও কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭ জন।

advertisement

আহত ও স্বজনদের বরাতে কক্সবাজার সদর থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, দুপুরে আগে কিশোরগঞ্জ থেকে আসা ১৪ জনের একটি দল পর্যটকবাহী জিপগাড়ী নিয়ে মেরিন ড্রাইভে ঘুরতে বের হন। পরে বিকালে ফেরার পথে উখিয়ার রেজুখাল ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছলে চালক গাড়ীর নিয়ন্ত্রণ হারায়। এতে গাড়ীটি সড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়। এসময় গাড়ীতে থাকা সবাই কম-বেশী আহত হন। 

“ পরে আহতদের স্থানীয়দের সহায়তায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে ৬ জন প্রাথমিক চিকিৎসা নিলেও অপর ৭ জন চিকিৎসাধীন রয়েছে। “

নিহতের লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান তিনি।

  • সর্বশেষ