শিরোনাম
◈ সুদের হার বাড়িয়ে কি হরমুজ সংকট মেটাতে পারবে যুক্তরাষ্ট্র? ◈ মিরপুরে ‘চাঁদার জাঁতাকলে’ ব্যবসায়ীরা, এক গ্রুপের চাঁদা মিটলেই হাজির আরেক গ্রুপ ◈ ৫ ওভারে জাপানের রান তাড়া করে এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের মেয়েরা ◈ ১০১ চুক্তি পর্যালোচনা করছে বাংলাদেশ, নিজ স্বার্থ রক্ষায় ব্যবস্থা নেবে ভারত ◈ গোপন বৈঠক থেকে জঙ্গি সন্দেহে আটক ২৩ ◈ হামের উপসর্গে ২ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১২৯৭ ◈ সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সমর্থন চায় বাংলাদেশ ◈ রাজধানীতে ককটেল বিস্ফোরণ, ফুটেজ দেখে দুর্বৃত্তদের খুঁজছে পুলিশ ◈ পাকিস্তানে পুলিশ লাইনে আত্মঘাতী হামলা, নিহত ১৬, আহত অর্ধশতাধিক ◈ মানুষের বিলুপ্তির কারণ হতে পারে এআই? গবেষকদের ৪ আশঙ্কা

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:১০ রাত
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভাসানী বিশ্ববিদ্যালয় পরিদর্শনে চীনা দূতাবাসের প্রতিনিধিদল

আরমান কবীর : টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওফেং ও থার্ড সেক্রেটারি শিয়া ডাওজিং। শিক্ষা, গবেষণা, সংস্কৃতি ও পারস্পরিক সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো সম্পর্কে ধারণা নিতে তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছালে চীনা দূতাবাসের প্রতিনিধিদলকে ফুল দিয়ে স্বাগত জানান মাভাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, রেজিস্ট্রার, প্রক্টরসহ শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনের শুরুতে চীনা প্রতিনিধিদল মাওলানা ভাসানীর মাজার জিয়ারত করেন। পরে তারা মাওলানা ভাসানী রিসার্চ সেন্টার ও ভাসানী জাদুঘর পরিদর্শন করেন এবং মাওলানা ভাসানীর জীবন, দর্শন ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঐতিহাসিক প্রেক্ষাপট সম্পর্কে অবহিত হন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার পরিবেশ, অবকাঠামো এবং বিভিন্ন একাডেমিক কার্যক্রম সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করা হয়। সম্ভাব্য শিক্ষা ও গবেষণা সহযোগিতা এবং চীনের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির বিষয়েও সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা হয়।

চীনের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণাক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা পর্যালোচনার অংশ হিসেবে প্রতিনিধিদল ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগ এবং মেকানিক্যাল অ্যান্ড অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ পরিদর্শন করেন। তারা বিভাগের শ্রেণিকক্ষ, ল্যাবরেটরি, সেমিনার লাইব্রেরি ও গ্যালারি রুম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
এ ছাড়া চীনা প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের অতিথি ডরমিটরিও পরিদর্শন করেন। শিক্ষা ও গবেষণায় সম্ভাব্য সহযোগিতার পাশাপাশি ভবিষ্যতে শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য বিভিন্ন একাডেমিক, সাংস্কৃতিক ও পারস্পরিক বিনিময় কার্যক্রমের সুযোগ নিয়েও তারা আগ্রহ প্রকাশ করেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করে, চীনা দূতাবাসের প্রতিনিধিদলের এ সফরের মাধ্যমে মাভাবিপ্রবির সঙ্গে চীনের বিভিন্ন উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের যোগাযোগ আরও বিস্তৃত হবে এবং শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক বিনিময়ের নতুন ক্ষেত্র তৈরি হবে।

  • সর্বশেষ