শিরোনাম
◈ মিরপুরে ‘চাঁদার জাঁতাকলে’ ব্যবসায়ীরা, এক গ্রুপের চাঁদা মিটলেই হাজির আরেক গ্রুপ ◈ ৫ ওভারে জাপানের রান তাড়া করে এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের মেয়েরা ◈ ১০১ চুক্তি পর্যালোচনা করছে বাংলাদেশ, নিজ স্বার্থ রক্ষায় ব্যবস্থা নেবে ভারত ◈ গোপন বৈঠক থেকে জঙ্গি সন্দেহে আটক ২৩ ◈ হামের উপসর্গে ২ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১২৯৭ ◈ সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সমর্থন চায় বাংলাদেশ ◈ রাজধানীতে ককটেল বিস্ফোরণ, ফুটেজ দেখে দুর্বৃত্তদের খুঁজছে পুলিশ ◈ পাকিস্তানে পুলিশ লাইনে আত্মঘাতী হামলা, নিহত ১৬, আহত অর্ধশতাধিক ◈ মানুষের বিলুপ্তির কারণ হতে পারে এআই? গবেষকদের ৪ আশঙ্কা ◈ প্রার্থী কমাতে ইউপি নির্বাচনে কঠোর ইসি, বাড়ছে জামানত ও ব্যয়সীমা

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:২০ রাত
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘৩১ ডিসেম্বর কেন, কালকেই আসুন’ : শেখ হাসিনাকে বিমানমন্ত্রী

মো. কামরুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩১ ডিসেম্বরের মধ্যে দেশে ফিরবেন—এমন বক্তব্যের প্রসঙ্গ টেনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, ‘৩১ ডিসেম্বর কেন, কালকেই আসেন। আমরা আপনাকে আইনের মাধ্যমে রিসিভ করব। সঙ্গে দুইটি হাতকড়া থাকবে।’

শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের রতনপুর গ্রামে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। রাজধানীর শাহবাগে বসবাসকারী অসহায় বৃদ্ধা গোলাপী বেগমের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

advertisement

শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে বিমানমন্ত্রী বলেন, ‘মাঝে মাঝে শুনি, উঁকি দিয়ে ৩১ ডিসেম্বরের মধ্যে নাকি এখানে আসবেন। এ কথাগুলো বলে বিশৃঙ্খলা করার জন্য; যারা ফ্যাসিস্ট আমলের, যারা লুকিয়ে আছে, তারা যাতে পুলকিত হয়।’

শেখ হাসিনার বিরুদ্ধে বিচার প্রসঙ্গে তিনি বলেন, ‘আপনাকে হাতকড়া দিয়ে রিসিভ করে আপনি যে মানবতাবিরোধী অমানবিক আচরণ করেছেন বাংলাদেশের মানুষের ওপর, তার বিচার বাংলাদেশের মাটিতেই হবে। এই বিচার করার জন্য আমরা অপেক্ষায় আছি।’

advertisement

শেখ হাসিনাসহ বিদেশে অবস্থানরত তাঁর সহযোগীদের দেশে ফিরিয়ে দেওয়ার জন্য ‘পার্শ্ববর্তী দেশকে’ অনুরোধ করা হয়েছে বলেও জানান এম রশিদুজ্জামান মিল্লাত।

তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষের যে অধিকার ক্ষুণ্ন করা হয়েছিল—তার বিচার করার জন্য, আমরা সুষ্ঠু বিচারের মাধ্যমে জনগণের অধিকার, জনগণের টাকা লুট—এগুলোর সমাধান করতে চাই।’

advertisement

এর আগে বক্তব্যে বিগত সরকারের বিরুদ্ধে লুটপাটের অভিযোগ তুলে বিমানমন্ত্রী বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকার নিজেদের পেট ভরার জন্য লুটপাট করে এ দেশের সবকিছু নিয়ে গেছে। কিন্তু এখন লুটপাটের টাকা খেতে পারছে না। এখন বাংলাদেশে আসবে, ফাঁসি হবে।’

অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব, ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনের সংসদ সদস্য এডভোকেট মো. আব্দুল মান্নান ও জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ