শিরোনাম
◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক ◈ দুই বছর পর টেস্ট সিরিজ জিত‌লো পাকিস্তান ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা কর‌লো দক্ষিণ আফ্রিকা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু ◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস ◈ ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন উপজেলা-পৌরসভা-থানা ◈ ৫৫ বছরেও মৌলিক সমস্যার সমাধান হয়নি, ‘আমরা কোন জাতি, নিজেদেরই ধ্বংস করছি’: রাষ্ট্রপতি ◈ আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি ◈ মাসে প্রায় ৯১ হাজার টাকা বেতনে রাশিয়ায় কর্মী নিয়োগ

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ০১:২৭ দুপুর
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ০১:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে নিজের জমিতে গাছ কাটতেও লাগবে বন বিভাগের অনুমতি

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : নিজস্ব মালিকানাধীন জমিতে থাকা গাছ কাটার ক্ষেত্রেও সরকারের বন বিভাগের পূর্বানুমোদন নিতে হবে। অনুমতি ছাড়া গাছ কাটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা প্রশাসন।

​সম্প্রতি উপজেলা প্রশাসন কর্তৃক জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা নিশ্চিত করা হয়েছে।

​বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘বন ও বৃক্ষ সংরক্ষণ আইন, ২০২৬’-এর বিধান অনুযায়ী এখন থেকে নিজ জমিতে রোপণ করা বা থাকা গাছ কাটতেও স্থানীয় বৃক্ষ সংরক্ষণ কর্মকর্তা তথা বিভাগীয় বন কর্মকর্তার কাছ থেকে লিখিত অনুমতি নিতে হবে। নিয়ম না মেনে অননুমোদিতভাবে গাছ কাটা হলে অপরাধীর বিরুদ্ধে উক্ত আইনের ১০ ধারা মোতাবেক সরাসরি মামলা দায়ের করার বিধান রয়েছে।

​বিষয়টি নিশ্চিত করে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহনুর জামান বলেন, সামাজিক বনায়ন রক্ষা, যত্রতত্র বৃক্ষ নিধন প্রতিরোধ এবং সামগ্রিক পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি জানান, নিজ মালিকানাধীন জমির গাছ কাটার ক্ষেত্রে সরকারি নিয়মকানুন সম্পর্কে জনগণকে সচেতন করতেই অডিও ক্লিপ সহ বিভিন্ন মাধ্যমে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।

​এ প্রসঙ্গে ফরিদপুর সামাজিক বন বিভাগের ফরেস্ট রেঞ্জার তাওহীদ হোসেন জানান, পরিবেশ সুরক্ষার বিষয়টি মাথায় রেখেই এ ধরনের নির্দেশনা কার্যকর করা হচ্ছে। এর আগে চট্টগ্রামসহ দেশের বেশ কয়েকটি অঞ্চলেও সমমানের সরকারি নির্দেশ বাস্তবায়িত হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

  • সর্বশেষ