শিরোনাম
◈ মিরপুরে ‘চাঁদার জাঁতাকলে’ ব্যবসায়ীরা, এক গ্রুপের চাঁদা মিটলেই হাজির আরেক গ্রুপ ◈ ৫ ওভারে জাপানের রান তাড়া করে এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের মেয়েরা ◈ ১০১ চুক্তি পর্যালোচনা করছে বাংলাদেশ, নিজ স্বার্থ রক্ষায় ব্যবস্থা নেবে ভারত ◈ গোপন বৈঠক থেকে জঙ্গি সন্দেহে আটক ২৩ ◈ হামের উপসর্গে ২ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১২৯৭ ◈ সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সমর্থন চায় বাংলাদেশ ◈ রাজধানীতে ককটেল বিস্ফোরণ, ফুটেজ দেখে দুর্বৃত্তদের খুঁজছে পুলিশ ◈ পাকিস্তানে পুলিশ লাইনে আত্মঘাতী হামলা, নিহত ১৬, আহত অর্ধশতাধিক ◈ মানুষের বিলুপ্তির কারণ হতে পারে এআই? গবেষকদের ৪ আশঙ্কা ◈ প্রার্থী কমাতে ইউপি নির্বাচনে কঠোর ইসি, বাড়ছে জামানত ও ব্যয়সীমা

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:২২ বিকাল
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:২২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উজিরপুরে বাবার ‘পরকীয়া’ নিয়ে বিরোধ, বিধবার ঘরে ছেলের হামলার অভিযোগ

নাজমুল হক মুন্না, উজিরপুর (বরিশাল) প্রতিনিধি : বাবার সঙ্গে এক বিধবা নারীর কথিত পরকীয়া সম্পর্কের অভিযোগকে কেন্দ্র করে বরিশালের উজিরপুরে ওই নারীর ঘরে ঢুকে হামলার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার ৭ নম্বর বামরাইল ইউনিয়নের গুচ্ছগ্রাম আশ্রয়ণ প্রকল্পে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও অভিযোগে জানা গেছে, আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী ওই বিধবা নারীর সঙ্গে তাছাদ্দেক আকন রাকিবের বাবা আবুল বাসার আকনের কথিত সম্পর্ক রয়েছে—এমন অভিযোগকে কেন্দ্র করে রাকিব ওই নারীর ঘরে ঢুকে হামলা করেন। এতে নারীটি আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের দাবি, ঘটনার সময় আবুল বাসার আকনও ঘটনাস্থলে ছিলেন। পরে পরিস্থিতি উত্তপ্ত হলে তিনি পাশের আরেক বিধবার ঘরে গিয়ে আশ্রয় নেন বলে জানা গেছে।

এদিকে আবুল বাসার আকনের বিরুদ্ধে এলাকায় প্রভাব বিস্তারসহ বিভিন্ন অনিয়মে জড়িত থাকার অভিযোগ করেছেন কয়েকজন স্থানীয় বাসিন্দা। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি ৭ নম্বর বামরাইল ইউনিয়ন বিএনপির সভাপতি এবং পেশায় মুরগি ব্যবসায়ী।

ঘটনার বিষয়ে অভিযুক্ত তাছাদ্দেক আকন রাকিব ও তার বাবা আবুল বাসার আকনের বক্তব্য পাওয়া যায়নি।

  • সর্বশেষ