শিরোনাম
◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক ◈ দুই বছর পর টেস্ট সিরিজ জিত‌লো পাকিস্তান ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা কর‌লো দক্ষিণ আফ্রিকা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু ◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস ◈ ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন উপজেলা-পৌরসভা-থানা ◈ ৫৫ বছরেও মৌলিক সমস্যার সমাধান হয়নি, ‘আমরা কোন জাতি, নিজেদেরই ধ্বংস করছি’: রাষ্ট্রপতি ◈ আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি ◈ মাসে প্রায় ৯১ হাজার টাকা বেতনে রাশিয়ায় কর্মী নিয়োগ

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৭ দুপুর
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে যেভাবে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবকে এক নারীসহ আটকের পর বর্তমানে ওই থানায় রাখা হয়েছে। তবে আটকের কারণ সম্পর্কে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

জানা গেছে, শুক্রবার সকালে নগরীর একটি কক্ষে সানজিনা মৌ নামের এক নারীর সঙ্গে অবস্থান করছিলেন সাবেক ওসি মাহবুব। এ সময় স্থানীয় কয়েকজন বিষয়টি জানতে পেরে ওই কক্ষটি ঘিরে ফেলেন। পরে তারা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন।

স্থানীয়দের দাবি, ওই কক্ষের দরজা ভেতর থেকে ছিটকিনি লাগানো ছিল। প্রায় দুই ঘণ্টা পর পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দরজা খুলে তাদের বের করে আনেন।

ঘটনাস্থলে সাবেক ওসি মাহবুব ওই নারীকে তার স্ত্রী হিসেবে পরিচয় দেন বলে জানা গেছে। তবে এ দাবির সমর্থনে তাৎক্ষণিকভাবে কোনো বৈধ পরিচয়পত্র বা প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেননি বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

Advertisement

এদিকে, তার সঙ্গে থাকা নারী প্রকৃতপক্ষে তার স্ত্রী কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি যাচাই করে দেখছে সংশ্লিষ্টরা।

আটকের পর সাবেক ওসি মাহবুব ও ওই নারীকে চন্দ্রিমা থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

এঘটনায় চন্দ্রিমা থানার ওসি মনিরুল ইসলামকে ফোন দিলে তিনি ফোন কেটে দেন। 

  • সর্বশেষ