শিরোনাম
◈ সোলার বসিয়ে ঘরেই বিদ্যুৎ উৎপাদন, অতিরিক্ত বিদ্যুৎ বিক্রি করতে পারবেন সরকারের কাছে ◈ বাংলাদেশি শ্রমিকদের জন্য ওয়ার্ক পারমিট-ভিসা বন্ধ করল লাওস ◈ কূটনৈতিক টানাপোড়েন অব্যাহত, ঢাকার পরবর্তী হাইকমিশনারের নিয়োগে ভারতের সম্মতি মেলেনি! ◈ যুক্তরাষ্ট্রে হামের প্রকোপ, পেনসিলভেনিয়ায় চার জ‌নের মৃত্যু ◈ মক্কার কাছে হুতিদের ড্রোন হামলার চেষ্টা, ভূপাতিত করল সৌদি ◈ এল‌চের বিরু‌দ্ধে রিয়াল মাদ্রিদের সৌভাগ‌্যপ্রসুত জয়  ◈ এক সপ্তা‌হে ৩‌টি প্রী‌তি ম‌্যাচ খেল‌তে মা‌ঠে নাম‌ছে আর্জেন্টিনা ◈ ইমরান খানের সমর্থনে অস্ট্রেলিয়ার ৭ প্রাক্তন ক্রিকেট অ‌ধিনায়ক, সরকারের কাছে মানবিক পদক্ষেপের আর্জি  ◈ জিন্নাহর ছবি ছেঁড়া ও গোলাম আযমের ছবি টাঙানোয় ক্ষুব্ধ ডাকসু, ‘মব’ উল্লেখ করে বিচার দাবি নেতাদের ◈ স্থানীয় নির্বাচনে মুখোমুখি জামায়াত-এনসিপি, ১১ দলীয় জোটে কি প্রভাব পড়বে?

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ০১:২২ দুপুর
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ০১:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সদরপুরে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিশুর

হারুন-অর-রশীদ, ​ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় জান্নাতুল আক্তার জান্নাতি নামে সাত বছরের এক শিশু নিহত হয়েছে।

​মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের বৈদ্য ডাঙ্গী গ্রামে সদরপুর-চরভদ্রাসন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

​নিহত জান্নাতি ওই গ্রামের শেখ রিপনের মেয়ে।

​স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, বিকেলে নিজ বাড়ির কাছেই সড়কের পাশে দাঁড়িয়ে ছিল জান্নাতি। এ সময় চরভদ্রাসন থেকে সদরপুরগামী একটি অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে গাড়ির নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আল মামুন শাহ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। দুর্ঘটনার পর পরই অটোরিকশাটি নিয়ে চালক পালিয়ে গেছে।

​এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানান ওসি।

  • সর্বশেষ