শিরোনাম
◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক ◈ দুই বছর পর টেস্ট সিরিজ জিত‌লো পাকিস্তান ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা কর‌লো দক্ষিণ আফ্রিকা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু ◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস ◈ ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন উপজেলা-পৌরসভা-থানা ◈ ৫৫ বছরেও মৌলিক সমস্যার সমাধান হয়নি, ‘আমরা কোন জাতি, নিজেদেরই ধ্বংস করছি’: রাষ্ট্রপতি ◈ আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:১৭ সকাল
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালী‌তে বিদ‌্যুৎ স্প‌র্শে নিহত ১জন, গুরুতর আহত ১

কল‌্যাণ বড়ুয়া, বাঁশখালী(চট্টগ্রাম) প্রতি‌নি‌ধিঃ চট্টগ্রা‌মের বাঁশখালী‌র পুকু‌রিয়া এলাকায় বা‌ড়ির কাজ করার সময় বিদ‌্যুৎ স্প‌র্শে হ‌য়ে ১জন নিহত এবং ১জন গুরুতর আহত হ‌য়ে‌ছে।

মঙ্গলাবার (১৪‌সে‌প্টেম্বর) সকা‌লে পুকু‌রিয়া ইউ‌নি‌য়নের ৫নং ওয়া‌র্ডের তে‌চ্ছিপাড়া এলাকায় এ ঘটনা ঘ‌টে। এ ঘটনায় মৃত‌্যুবরণকা‌রি আ‌জিজুল হক (৪৫) পুকু‌রিয়ার‌ দ‌ক্ষিন চন্দ্রপুর চিন্মি ছড়া এলাকার মৃত আবদু ছোবাহা‌নের পুত্র। সংসা‌রে তার স্ত্রী ও ৫‌ছে‌লে র‌যে‌ছে। অপর‌দি‌কে এ ঘটনায় গুরুতর আহত ফরহাদ জ‌মির (৩৮) একই এলাকার লেদু মিয়ার পুত্র। সে পুকু‌রিয়ার চাঁদপুর এলাকায় অব‌স্থিত সি‌বি হাসপাতা‌লে চি‌কিৎসাধীন ছিল । তার সংমা‌রে স্ত্রী ও দুই ছে‌লে, এক মে‌য়ে র‌য়ে‌ছে।

স্থানীয় প্রত‌্যক্ষদর্শী সুত্রে জানা যায়, মঙ্গলাবার (১৪‌সে‌প্টেম্বর) সকা‌লে পুকু‌রিয়া ইউ‌নি‌য়নের ৫নং ওয়া‌র্ডের তে‌চ্ছিপাড়া এলাকায় এক‌টি বা‌ড়ি‌তে রাজ‌মিস্ত্রী কাজে লোহার কাজ করার সময় বিদ‌্যু‌তের তা‌রের সা‌থে লাগ‌লে তা‌তে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আ‌জিজুল হক ও ফরহাদ জ‌মির আহত হয়।

তখন স্থানীয় জনগন তা‌দের পুকু‌রিয়ার চাঁদপুর এলাকায় অব‌স্থিত সি‌বি হাসপাতা‌লে নি‌য়ে। সেখা‌নে আ‌জিজুল হকের অবস্থা আশংকাজনক হ‌লে তা‌কে আ‌নোয়ারা হাসপাতা‌লে প্রেরন করা হয়। সেখা‌নে তার মৃত‌্যু হয় ,প‌রে সেখা‌ন থে‌কে তার লাশের ময়না তদ‌ন্তের জন‌্য চ‌মেকে প্রেরণ করা হ‌লে ও প‌রিবা‌রের আ‌বেদ‌নের প্রেক্ষি‌তে  লাশ তা‌দের কা‌ছে হস্তান্তর করা হয় ব‌লে সু‌ত্রে জানা যায় । আহত ফরহাদ জ‌মির পুকু‌রিয়ার চাঁদপুর এলাকার  সি‌বি হাসপাতা‌লে চি‌কিৎসাধীন ব‌লে সুত্রে জানা যায়। এ ঘটনায় এলাকায় শোকেব ছায়া নে‌মে এ‌সে‌ছে প‌রিবার প‌রিজ‌নের মা‌ঝে।

এ ব‌্যাপা‌রে বাঁশখালীর রামদাশ হাট পু‌লিশ তদন্ত‌কে‌ন্দ্রের এসআই উক্যসিং মারমা ব‌লেন, এ ঘটনায় অপমৃত‌্যু মামলা এবং প‌রিবা‌রের আ‌বেদ‌নের প্রেক্ষি‌তে লাশ প‌রিবা‌রের কা‌ছে হস্তান্তর করা হয় ব‌লে তি‌নি জানান।

  • সর্বশেষ