শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রফতানি বেড়েছে ১১.৪২ শতাংশ ◈ কূটনীতিক পরিচয়ে ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, সতর্ক করলো ঢাকার মার্কিন দূতাবাস ◈ পশ্চিমবঙ্গে মাদকের চেয়েও বিপজ্জনক বস্তু এখন গরুর মাংস ◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১,৫৯৩ ◈ ফ্যাসিস্ট সরকারের আমলে ৬০ লাখের বেশি মিথ্যা মামলা হয়েছে: আইনমন্ত্রী ◈ ১৪ মাস পর ডলার বিক্রি শুরু করল বাংলাদেশ ব্যাংক ◈ স্পীকারের সঙ্গে ফ্রান্সের সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ : দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে সংসদীয় ককাস গঠনের ওপর গুরুত্ব ◈ ঢাকার দুই সিটিতে প্রার্থী প্রায় চূড়ান্ত—নির্দলীয় ভোটেও বিএনপি-জামায়াতের সমর্থনেই জমবে লড়াই ◈ ছাত্রদলের দুই ধারার দ্বন্দ্বে ইতি, একই মঞ্চে আমান–রিজভী: রাজনীতিতে নতুন বার্তা ◈ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত প্রতিবেদন

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৩৯ বিকাল
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৩৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাদক-সন্ত্রাস-চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: রাজশাহী রেঞ্জ ডিআইজি

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীতে কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন রেঞ্জ ডিআইজি মো. আশিক সাঈদ। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংবাদিকরা পুলিশিং সেবা মানুষের দোরগোড়ায় পোছাতে বিভিন্ন পরামর্শ দেন।

এছাড়াও সাংবাদিকরা সামাজক নানা ধরনের সমস্যা তুলে ধরে বক্তব্য দেন।

রেঞ্জ ডিআইজি বক্তব্য শুনে সেগুলো সমাধান  ও আইনি সেবা পেতে যাতে কাউকে ভোগান্তি পোহাতে না হয় সেই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এ জন্য সাংবাদিকসহ সবার সহযোগিতা কামনা করেন।

ডিআইজি বলেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। কাউকে কোনো ধরণের ছাড় দেওয়া হবে না।আরও উপস্থিত ছিলেন, রাজশাহী আরআরএফ'র কমান্ডেন্ট অতিরিক্ত ডিআইজি দীন মোহাম্মদ, রাজশাহী পুলিশ সুপার মামুন অর রশীদসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

  • সর্বশেষ