শিরোনাম
◈ হাসিনার ইস্যু ও প্রধানমন্ত্রীর সফর স্থগিত, তবু বাংলাদেশের সঙ্গে সম্পর্ক চায় ভারত : এনডিটিভির প্রতিবেদন ◈ গ্রিসে ৭৭ জন অভিবাসী নিয়ে নৌকা ডুবি ◈ গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় বড় পরিকল্পনা: ১৫০ কূপ খনন, বাড়ছে এলএনজি সক্ষমতা ◈ মালয়েশিয়ায় বাংলাদেশিদের প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখার পরামর্শ দূতাবাসের ◈ দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতে ইতিহাস গড়লেন জার্মা‌নির আ‌লেকজান্ডার জভেরেভ ◈ ইংল‌্যা‌ন্ডে ভরাডুবির পর জোড়া শাস্তিও পেলো পাকিস্তান ক্রিকেট দল ◈ ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত ◈ আর্থিক খাতের স্থিতিশীলতায় ১,২৭৬ কোটি টাকার প্রকল্প ◈ নতুন পে-স্কেলের গেজেট নিয়ে উদ্বেগ, খসড়া এখনো আইন মন্ত্রণালয়ে যায়নি ◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, চলতি বছরে প্রাণ গেল ১৫৭ জনের

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:১৭ রাত
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চিতলমারীতে পুলিশের বিশেষ অভিযানে তিন নারীসহ সাজাপ্রাপ্ত ৬ আসামি আটক

এস. এম. সাইফুল ইসলাম কবির, সিনিয়র স্টাফ রিপোর্টার: বাগেরহাটের চিতলমারীতে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত তিন নারীসহ ছয় আসামিকে আটক করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।

চিতলমারী থানার ওসি (তদন্ত) মিলন কুমার ঘোষ জানান, রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত আসামিসহ মোট ছয়জনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—উপজেলার দড়িউমাজুড়ি গ্রামের সুরেন বাইনের স্ত্রী বাসন্তী বাইন, চৌদ্দহাজারি গ্রামের জাকির মল্লিকের স্ত্রী রূপিয়া বেগম, চরবানিয়ারী রানাপাড়ার শ্যামল মণ্ডলের স্ত্রী কনিকা মণ্ডল, সুরিগাতী গ্রামের দেবশাস হালদারের ছেলে দেবাশীয় হালদার এবং শৈলদাহ গ্রামের বেদার শেখের ছেলে সাদ্দাম শেখ।

পুলিশ সূত্রে জানা যায়, আটকরা বিভিন্ন মামলায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ছিলেন। অভিযান শেষে তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়।

  • সর্বশেষ