হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর শহরের ভাজনডাঙ্গা এলাকা থেকে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বের হয়ে সাদ্দাম মন্ডল (৩০) নামে এক রিকশাচালক নিখোঁজ হয়েছেন।
গত শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে ভাড়ায় চালানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার আর কোনো সন্ধান মেলেনি।
নিখোঁজ সাদ্দাম মন্ডল ওই এলাকার হামেদ মন্ডলের ছেলে। তিনি কোনো মোবাইল ফোন ব্যবহার করেন না বলে জানিয়েছে পরিবার।
পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও তার সন্ধান না পেয়ে রোববার (১৩ সেপ্টেম্বর) তার স্ত্রী আশা আক্তার (২৫) ফরিদপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
ফরিদপুরের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, রিকশাচালক নিখোঁজের ঘটনায় থানায় একটি জিডি (নম্বর-১০০০, তারিখ: ১৩/০৯/২০২৬) রেকর্ড করা হয়েছে। নিখোঁজ চালককে উদ্ধার ও অটোরিকশাটি সন্ধানে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।